তুলট | Shahriar taj | Activity
গল্প : মৃত্যুকে বুড়ো আঙুল
লেখক : মো: শাহরিয়ার তাজ
~ ২৮ মে, ১৯৯২। মস্কো ব্লিৎজ টুর্নামেন্ট পুরোদমে চলছে। মাঠে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ, একের পর এক প্রতিপক্ষ ধরাশায়ী হচ্ছেন তাঁর কাছে।
কিন্তু এবার হলের বাতাসে একটা অন্যরকম বিদ্যুৎ খেলছে।
কাসপারভের মুখোমুখি বসা মানুষটাকে দেখলে মনে হয় নিজের ছায়া মাত্র। মুখ ফ্যাকাশে, শরীর জীর্ণ। কিন্তু চোখদুটো? সেখানে এখনো আগুন জ্বলছে।
ইনি আর কেউ নন, মিখাইল তাল। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। দাবার পাগানিনি, যেমনটা সেই সময়ে তাঁকে ডাকা হতো।
দর্শকেরা নিঃশ্বাস চেপে দেখছেন। কেউ জানেন না যে এই লাতভিয়ান প্রতিভা মৃত্যুর কতটা কাছে দাঁড়িয়ে। আসলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন, নিজের প্রিয় টুর্নামেন্টে খেলতে।
খেলা শুরু হলো। কাসপারভ একটু পরেই বুঝলেন সামনে হুসার বাহিনীর মতো ঘোড়সওয়ার আক্রমণ আসছে। মনে হচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নের রাজা মাত হয়ে যাবে।
সতর্ক গ্যারি সেই ঝড়ো আক্রমণ কোনোরকমে ঠেকালেন, বাড়তি গুটিও ধরে রাখলেন। কিন্তু তারপরেই সময় শেষ! হাত বাড়িয়ে হার মেনে নিলেন হতবাক কাসপারভ। হলে পড়ল তুমুল হাততালি।
সেটাই ছিল তালের শেষ রাজহংসগীত।
এর ঠিক এক মাস পরে, ২৮ জুন ১৯৯২, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মস্কোর হাসপাতালে। সমাহিত হলেন প্রিয় শহর রিগায়। মায়েস্ত্রো চলে গেছেন, কিন্তু জাদু রয়ে গেছে।
গল্প : মৃত্যুকে বুড়ো আঙুল
লেখক : মো: শাহরিয়ার তাজ
কিন্তু এবার হলের বাতাসে একটা অন্যরকম বিদ্যুৎ খেলছে।
কাসপারভের মুখোমুখি বসা মানুষটাকে দেখলে মনে হয় নিজের…Read More