তুলট | Sharif Uddin Jumman | Activity
সন্ধ্যায় চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছি। এমন সময় একজন নানী হাত বাড়ালেন। বললাম। "বিস্কুট খাবা?"
উত্তর দিলেন। "না। টাকা লাগবে। "
আমি বললাম। "টাকা দেওয়া যাবে না। কিছু খেতে চাইলে বলো। "
এবার তিনি আমাকে বোঝালেন। খাবারের চেয়ে টাকাটা তাঁর জন্য বেশি দরকার। পকেট থেকে ১০ টাকা বের করে দিলাম। তিনি চলে যাচ্ছিলেন। কিন্তু কেন জানি মন সায় দিল না। ডাক দিলাম। বললাম। "এখন বলো। কী খাবা। বিস্কুট খাবা?"
তিনি একটু অবাক হলেন। টাকা দেওয়ার পর সম্ভবত কেউ খাওয়াতে ডাকেনা!
একটু ইততস্ত করে বললেন। "টাকা তো পেয়েছিই..."
আমি থামিয়ে বললাম। "কি খাবা। বললে না তো!"
এবার বললেন। "বিস্কুট না। কেক খাবো। "
আমি বললাম। "তোমার ইচ্ছামতো একটা নাও। আমি বিল দিচ্ছি। "
তিনি ১০ টাকার একটি কেক নিলেন। আমি দোকানদারকে বিল মিটিয়ে চলে যাচ্ছি। এমন সময় শুনলাম—
তিনি বলছেন। "আল্লাহ। তুমি ওর হায়াত বাড়িয়ে দাও। "
এই কথা শুনেই মনটা খারাপ হয়ে গেলো। আচ্ছা। তাদের দোয়া শুধু হায়াত বাড়ানোতেই সীমাবদ্ধ থাকে কেন?
কেন তারা বলেন না। "আল্লাহ। তার আর্থিক সমস্যাগুলো দূর করে দাও"?
"আল্লাহ। তাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করো। যেন সে আরও বেশি দান করতে পারে"?
আচ্ছা। ১৫০ বছর হায়াত নিয়ে ভিক্ষুকের মতো বেঁচে থেকে কি লাভ যদি সমাজের উপকারেই আসতে না পারি?
উত্তর দিলেন। “না। টাকা লাগবে। ”
আমি বললাম। “টাকা দেওয়া যাবে না। কিছু খেতে চাইলে বলো। ”
এবার তিনি আমাকে বোঝালেন। খাবারের চেয়ে টাকাটা তাঁর জন্য বেশি দরকার। পকেট থেকে ১০ টাকা বের করে দিলাম। তিনি চলে যাচ্ছিলেন। কিন্তু কেন জানি মন সায় দিল না। ডাক…Read More
শিরোনাম: তোমার হাসি
প্রিয় তুমি,
আচ্ছা, একজন মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? মানুষের হাসি এত সুন্দর হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতেই পারতাম না।
তুমি কি জানো তোমার হাসিমাখা মুখ আম্মাকে দেখিয়েছি? তিনি তোমার হাসির খুব প্রশংসা করেছে!
সেদিন তোমার কাছে একটা উপহার নিয়ে আসছিলাম, বাসের এত যাত্রীদের ভিড়ে উপহারটা যেন আঘাত না পায় সেজন্যে সেটাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলাম। তোমাকে একটা বাক্য বলার জন্য বারবার রিহার্সাল করেছি, কিন্তু দেখো উপহারটা দেওয়ার সময় এত রিহার্সালের পরেও সবকিছু উলট-পালট হয়ে গেলো। একলাইনের ছোট্ট বাক্যটাও ঠিকমতো বলতে পারলাম না! কিন্তু এতেই তোমার এত সুন্দর হাসি! আহ! জিভে স্বাদ লেগে থাকার মতো চোখেও তোমার হাসিটা এখনও লেগে আছে! এত সুন্দর করে হাসো তুমি!
তুমি কি জানো তোমার সামনে আসলে আমার হৃদয়ের স্পন্দন হাজারগুণ বেড়ে যায়? তুমি কি এই হৃদয়ের ভাষা বুঝতে পারো? পড়তে পারো কি আমার চোখের ভাষা? তোমার সামনে দাঁড়ালেই উলট-পালট হয়ে যায় সবকিছু। একটা বিশাল বড় ঝড় বয়ে যায় এই হৃদয়ে! তুমি কি টের পাও এসবের?
আজ আর না, যদিও জানি কখনও আমার এই চিঠি যাবে না তোমার ঠিকানায়। তবুও তোমার নামে চিঠি লিখতে ভালোবাসি। তোমাকে বলতে চাই "তুমি প্রেম মোর তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীতা মোর"।
ইতি
শরিফ উদ্দীন জুম্মান।
শিরোনাম: তোমার হাসি
প্রিয় তুমি,
তুমি কি জানো তোমার হাসিমাখা মুখ আম্মাকে দেখিয়েছি? তিনি তোমার হাসির খুব প্রশংসা করেছে!
সেদিন তোমার কাছে একটা উপহার নিয়ে আসছিলাম, বাসের এত যাত্রীদের ভিড়ে উপহারটা যেন আঘাত না পায় সেজন্…Read More
Sharif Uddin Jumman changed their profile picture