তুলট | Sharika Khatun | Activity
শখ একটি দুই বর্ণের ছোট শব্দ। তবে অদ্ভুত ভাবে লুকিয়ে রয়েছে হাজারও কল্পনা, ভাবনা। সকলের জীবনে পুঙ্খানুপুঙ্খ  ভাবে  শখ বিষয়টি জড়িত । ছোট ছোট শখ পূরণে আমরা ঘূর্ণিপাকের মতো ছুটতে থাকি।
শৈশবে, কৈশোরে প্রতিটি স্তরে প্রত্যেকের ভিন্ন ভিন্ন শখ থাকে।
শৈশবে যেন  একটি বিশেষ স্তর জীবনের। যেই স্তরে সকল আবদার থাকে মা- বাবার নিকট  । তাঁরাও হয়ে পড়েন আবদার পূরণে । কিন্তু দুঃখজনক ভাবে আমরা কখনো ভেবে দেখিনা আমাদের চারপাশে ঘুরে বেড়ানো ফুলের মতো পথশিশুদের চাহিদা,শখ , ইচ্ছাশক্তিকে । তাদের মা-বাবার ও শখ থাকে তাদের নিয়ে। তাঁরা ভালো আহার গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। কিন্তু কোনটিই সম্ভব হয়ে উঠে না। শখ শখই থেকে যায় । অথচ দিনশেষে মুখে হাসি নিয়ে সব ক্লান্তি দূর করে পরবর্তী দিনের জন্য আবার নিজেকে প্রস্তুত করে। দরিদ্রতা যেন পিছু ছাড়ছে না তাদের। তার মূল কারণ অর্থনৈতিক অবক্ষয় । ফলে বেকারত্বের হার ক্রোমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আরও মজবুত করা উচিৎ। তবেই কেবল প্রত্যেক নিজ নিজ শখ পূরণ করতে সফল হবে। একটি দেশের জনগণের সুষ্ঠু জীবনযাপনের জন্য গঠনমূলক অর্থনৈতিক ব্যবস্থা বৃহৎ ভূমিকা রাখতে পারে। সুশৃঙ্খল অর্থনীতি ব্যতীত  একটি দেশ ডানাহীন পাখির মতো। মুক্ত আকাশে উড়তে ব্যর্থ। জনগণ তার ছানা । ছানা তার মা ছাড়া বেড়ে উঠতে পারে না। দেশ এবং জনগণ একে অপরের পরিপূরক। তাই অর্থনৈতিক ব্যবস্থার দিকে বিশেষ মনযোগ দেওয়া অনিবার্য। ফলে দেশ এবং জনগণ উভয়ের কল্যাণ সম্ভব। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের তালিকায় পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি কারো ইচ্ছা,শখ অপূর্ণ থাকবে না। 
যদিও অর্থ নির্ভর শখের বিপরীতে কিছু শখ রয়েছে  অর্থ মুক্ত শখ । উদাহরণ স্বরূপ গান গাওয়া, লেখালেখি করা এমন আরও কত কি। এটি মানুষকে আনন্দ দেয় , আত্মোপলব্ধি করতে শেখায়।  
শখহীন মানুষ খুঁজে বের করা বিরল । শখহীন মানুষ মরূভূমির সমান। প্রত্যেকের জীবনে শখ, স্বপ্ন থাকা উচিৎ।এতে করে সৃজনশীল চিন্তা জাগ্রত হবে।
শৈশবে, কৈশোরে প্রতিটি স্তরে প্রত্যেকের ভিন্ন ভিন্ন শখ থাকে।
শৈশবে যেন  একটি বিশেষ স্তর জীবনের। যেই স্তরে সকল আবদার থাকে মা- বাবার নিকট  । তাঁরাও হয়ে পড়েন আবদার…Read More