তুলট | Sheikh Abdullah | Activity
সেই রাত: অমোঘ (প্রথম পর্ব)
পরিচ্ছেদ ১
গাজীপুরের ভাওয়ালের দুই পাশে গাছে ঘেরা পথ। সেই বনের বুক চিরে নিজের গতিতে এগিয়ে চলেছে ট্রেন। ট্রেনের গতিতে শরীরের সাথে ঘেঁষে ঘেঁষে বিদায় নেওয়া গাছের পাতা আর রাতের ঠান্ডা কোলাহলহীন বাতাস—হাদীদের এই অনুভূতিগুলো বড্ড প্রিয়। তবে হাদীদ সব সময় দিনের 'মোহনগঞ্জ এক্সপ্রেস'-এ যাতায়াত করতে অভ্যস্ত। দিনের আলোয় ভাওয়ালের এত সুন্দর গাছপালা, চিরসবুজ দৃশ্য নিজের চোখে দেখার আনন্দই আলাদা।
দুর্ভাগ্যবশত আজ রাত হওয়ায় চোখের সামনে সেই রূপ আর ধরা দিচ্ছে না। তাই বাধ্য হয়ে ট্রেনের বগির গেটে দাঁড়িয়ে অন্ধকারের জোছনা আর ঠান্ডা বাতাসের ছোঁয়াটুকু সে শুধু অনুভব করার চেষ্টা করছে।
এমনিতে ঢাকার জ্যামে বাসে বসে থাকতে থাকতে হাদীদ চরম বিরক্ত। ট্রেনে তার ওভাবে কোথাও যাওয়া হয় না, সেরকম কোনো জায়গাও নেই। শুধু আছে নেত্রকোনায় ট্রেন পথের ফুফুর বাড়ি। ফুফুর সাথে হাদীদদের সম্পর্ক খুব একটা মধুরও না, আবার খারাপও বলা যায় না। আসলে চার বছর পর হাদীদ ফুফুর বাড়ি যাচ্ছে। শেষবার গিয়েছিল ২০১৯ সালে, আর এখন ২০২৩ সাল। এবারও হয়তো যাওয়া হতো না, কিন্তু ফুফাতো ভাইয়ের বিয়ের কারণে না গিয়ে উপায় নেই। এ নিয়ে পরিবারে অনেক নাটক হয়েছিল। সবশেষে সিদ্ধান্ত হয় হাদিদ একাই ভাইয়ের বিয়েতে যাবে। তবে সিদ্ধান্তটা এত শেষ মুহূর্তে নেওয়া হয়েছে যে, তার মনের মতো দিনের ট্রেনের টিকিট পাওয়া যায়নি। আগামীকালই ভাইয়ের বিয়ে। দুপুরের ট্রেন হলো দুপুর ১:১৫ মিনিটে, আর ভাইয়ের বিয়ে দুপুর ২টায়! ঢাকা থেকে নেত্রকোনা প্রায় ৫ ঘণ্টার জার্নি, তাই বাধ্য হয়েই হাদীদকে এই রাতের ট্রেন ধরতে হয়েছে।
পরের পরিচ্ছেদ চাইলে কমেন্ট করুন
সেই রাত: অমোঘ (প্রথম পর্ব)
পরিচ্ছেদ ১
গাজীপুরের ভাওয়ালের দুই পাশে গাছে ঘেরা পথ। সেই বনের বুক চিরে নিজের গতিতে এগিয়ে চলেছে ট্রেন। ট্রেনের গতিতে শরীরের সাথে ঘেঁষে ঘেঁষে বিদায় নেওয়া গাছের পাতা আর রাতের ঠান্ডা কোলাহলহীন বাতাস—হাদীদের এই অনুভূতিগুলো বড্ড প্রিয়। তবে হাদীদ সব সময় দিনের ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’-এ যাতায়াত করতে অভ্যস্ত। দিনের আল…Read More