তুলট | শ্রেয়সী শবনম শ্রেয়া | Activity
ছেলেটা কি অদ্ভুত সুন্দর করে হাসতে জানে।একটা গোটা সাগর যেন ঢুকে আছে তার চোখে।হাসলে যেন টলমল করে জল।
এই অদ্ভুত সুন্দর করে হাসতে জানা প্রচন্ড এলোমেলো স্বভাবের ছেলেটাকে আমি ভীষণ করে ভালোবাসি।ভালোবাসি তার চোখের দিকে তাকিয়ে থাকতে,ভালোবাসি তার কথা শুনতে,ভালোবাসি তার ভাবনার সাগরে হারিয়ে যাওয়া দেখতে!
ভীষণ সুন্দর করে হাসতে জানলেও সে হাসে কালেভদ্রে।এক আকাশ সমান অপেক্ষা নিয়ে তার সামনে বসে থাকবার পর যখনই তার মুচকির হাসির দেখা মেলে,তখন যে কি ভীষণ আনন্দ হয় আমার!
আমার স্পষ্ট মনে আছে,আমাদের প্রথম যেদিন দেখা হলো—একটা কালো রঙের শার্ট ছিলো তার পরণে।রবিঠাকুরের হঠাৎ দেখা কবিতার মতোন,সেও যেন একটা কালো রঙের গভীর দুরত্ব ঘনিয়ে নিয়েছিলো নিজের চারদিকে।যে দুরত্ব আমি আজও পেরোতে পারিনি।একটা গোটা জনমের সাধনা পরও পেরোতে পারবো কিনা জানি না!
এই এলোমেলো স্বভাবের একটুখানি রসকষহীন আর সিরিয়াস স্বভাবের রাগী মানুষটা আমার জীবনের প্রিয় মানুষদের তালিকায় অন্যতম।তার জন্যে অপেক্ষার প্রহর গোনাটা বোধহয় আমার পৃথিবীর সবচে রোমাঞ্চকর কাজ!
এক মিনিটে মানুষটা কবার চোখের পাপড়ি ফেলে,নিজের ভাবনায় হারিয়ে গেলে কবার বাম হাতটা মুখের কাছে নিয়ে যায়,কবার ভ্রু কুঁচকে ফেলে এসব খুঁজে খুঁজে বের করবার মতোন আনন্দ বোধহয় খুব কম ব্যাপারেই আছে!
তবে এই রোমাঞ্চের পতন হতে আর বেশী দেরী নেই।খুব দেরী নেই এই আনন্দকে হারিয়ে ফেলবার!
আমি তাকে পাবো না।
আমি কক্ষনো তাকে পাবো না।
জীবনের কোনো একটা মূহুর্তের জন্যেও আমি তাকে বোঝাতে পারবো না,কতখানি ভালোবেসেছিলাম!
তাকে পাবো না জেনেও দূর থেকে ভালোবাসার এই অনুভূতি টা ভীষণ সুন্দর!
দাবীদাওয়াহীন এই একতরফা ভালোবাসার ভীষণ মিষ্টি অনুভূতির শেষ পরিণতি যে আমার অন্তত কয়েকমাসের নিদারুণ যন্ত্রণা,তা আমি জানি।
তবুও সুন্দর,তবুও তার প্রতি আমার এই অনুরক্তি ভীষণ ভীষণ সুন্দর! 
কল্পনা
৪ ই শ্রাবণ,১৪২৯ বঙ্গাব্দ! 
কলমেঃ শ্রেয়সী শবনম শ্রেয়া
ভীষণ সুন্দর করে হাসতে জানলেও সে হাসে কালেভদ্রে।এক…Read More
শ্রেয়সী শবনম শ্রেয়া changed their profile picture