তুলট | Taufique Ashraf | Activity
শৃগালের সকাল
ভোর।
নিকষ নিশির স্বপ্নে ঝিমানো নাসারন্ধ্রে পৌঁছে 
ভেজা ভোরের ঘ্রান।
সূঁচালো কান খাড়া করে জেগে ওঠে অবসন্ন দেহ 
সামনে দিন কর্মমুখর, দৌড়সর্বস্ব
বিপদজনক, রৌদ্রালোকিত, পেটের দায়ে কবলিত; 
শিকারির দিন;
গর্ত থেকে বেরুতে হলে পূর্বসতর্ক 
ওই যে এসে গেলো শত্রু!
বনের রাগী সর্দার ডোরাকাটা 
কিংবা প্রতিপক্ষ হায়েনা 
কিংবা উদ্ভট মধুখেকো 
কিংবা সেই দু'পেয়ে অভিশাপ।
ভোর। আলো আঁধারীতে গাছগুলো যেন 
একেকটা পাহাড় 
নীরব। নিথর। এলাকা চেনা;
সাথীরা নেই, তারা আসবে পরে, আঁধারে,
আজ এই ঘনবনে তারা নেই;
তারা এখন নেই।
ওই যে সূর্যের লাল রেখা!
সেও বোধহয় শৃগালের জাত 
আকাশে বেরোবার আগে রেখাসদৃশ লাল নাক 
বের করে শুকে নিচ্ছে বাতাস -
শত্রু নেই তো!
দৌড়ে, দৌড়ে, সূর্যের পিছে পিছে 
দীর্ঘ প্রান্তর পেরিয়ে 
বনের প্রান্তে চিরচেনা সেই মহিষসদৃশ 
ধুসর পাথর;
তার কাছের গুঁড়িতে উঠে নিস্তব্ধ হওয়া, ও
সূর্যাস্ত দেখা। 
ধীরে, অতি ধীরে 
জাগছে দুগ্ধসদৃশ কুয়াশায় ঢাকা নদীটার ওপারে 
লাল পরে, শুরুতে গোলাপি গোলক -
আহ সকাল!
সৌরদেবতার ধীরগতির তালে তালে 
ফিরে আসছে প্রত্যয় 
ফিরছে বল, মনোবল;
আসছে দিন।
নবউদ্যমে বিপত্তি পেরিয়ে, কান খাড়া করে, চার পা কে ক্লান্ত করে
আর্দ্র নাকে মিত্র-বিপদ চিনে রেখে 
অক্লান্ত সংগ্রাম;
হোক শিকার, হোক চৌর্যবৃত্তি,
হোক হটাৎ পথে পাওয়া আহার -
হোক টিকে থাকা।
আসছে দিন। শিকারের, শিকারির।
আর আপাতত -
চক চক করে ওঠা নদীর ওপারে 
রক্তিম-সোনালী গোলক, জীবনের দেবতা 
জানান দিচ্ছে: এখন তো মাত্র 
শৃগালের সকাল।
শৃগালের সকাল
ভোর।
নিকষ নিশির স্বপ্নে ঝিমানো নাসারন্ধ্রে পৌঁছে
ভেজা ভোরের ঘ্রান।
সূঁচালো কান খাড়া করে জেগে ওঠে অবসন্ন দেহ
সামনে দিন কর্মমুখর, দৌড়সর্বস্ব
বিপদজনক, রৌদ্রালোকিত, পেটের দায়ে কবলিত;
শিকারির দিন;
গর্ত থেকে বেরুতে হলে পূর্বসতর্ক
ওই যে এসে গেলো শত্রু!
বনের রাগী সর্দার ডোরাকাটা
কিংবা প্রতিপক্ষ হায়েনা
কিংবা উদ্ভট মধুখে…Read More
Taufique Ashraf changed their profile picture