সক্রিয়তা পয়েন্ট কী?

লেখকমঞ্চে আপনাদের সকলের ভ্রমণ আনন্দদায়ক করে তোলার জন্য আপনাদের প্রত্যেকের দৈনন্দিন সক্রিয়তার ভিত্তিতে পয়েন্ট দেয়া হয়। এইভাবে নির্দিষ্ট কিছু পয়েন্ট অর্জন করার মাধ্যমে ধাপে ধাপে আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। প্রত্যেক ধাপে উন্নীত হবার পর আপনাদের ভাগ্যে জুটবে বিশেষ খেতাব (বা টাইটেল) – এবং নির্দিষ্ট কিছু সুবিধা আপনাদের জন্য উন্মূক্ত করে দেয়া হবে।

লেখকমঞ্চে আপনার প্রতিদিন নানা রকমের কর্মকাণ্ড বা সক্রিয়তার জন্যে আপনি যেভাবে পয়েন্ট অর্জন করবেন, সেটির তালিকা নিচে দেয়া হলো:

লেখকমঞ্চ ভিজিট (দিনপ্রতি একবার):১ সক্রিয়তা পয়েন্ট
যেকোনো পোস্টে রিএকশন (লাইক / লাভ ইত্যাদি) (রিএকশন-প্রতি):১ সক্রিয়তা পয়েন্ট
যেকোনো পোস্টে কমেন্ট (কমেন্ট-প্রতি):৩ সক্রিয়তা পয়েন্ট
প্রোফাইল পিক আপলোড করলে:২ সক্রিয়তা পয়েন্ট
প্রোফাইলে কভার ফটো আপলোড করলে:২ সক্রিয়তা পয়েন্ট
যে কারো সাথে বন্ধুতা স্থাপন করলে (প্রত্যেক বন্ধুতার জন্য):১ সক্রিয়তা পয়েন্ট

লেখকমঞ্চে এসে আপনি উপরের কাজগুলি করে যেতে থাকলে অটোমেটিকালি আপনার সক্রিয়তার পয়েন্ট বৃদ্ধি পেতে থাকবে। এর জন্যে আলাদা ভাবে আপনাকে আর কিছু করতে হবে না।

আপনার অর্জিত মোট সক্রিয়তার পয়েন্ট আপনি দেখতে পারবেন লেখকমঞ্চের ডানে অথবা নিচের দিকে ‘আমার সক্রিয়তা প্রোফাইল’ লেখা বাক্সে। আপনার নিজের প্রোফাইলেও আপনার মোট সক্রিয়তা পয়েন্ট প্রদর্শিত হবে।

 

সক্রিয়তা পয়েন্ট বৃদ্ধি পেলে কী ঘটবে?

সক্রিয়তা পয়েন্ট বৃদ্ধি পেতে থাকলে ধাপে ধাপে আপনি নানা রকমের খেতাব অথবা টাইটেল অর্জন করতে পারবেন। আপনার এই টাইটেল বা খেতাব সর্বদা আপনার প্রোফাইলে প্রদর্শিত হবে। ফলে যেকোনো সদস্য আপনার খেতাব সম্পর্কে জেনে নিয়ে লেখকমঞ্চে আপনার অবস্থান এবং গুরুত্ব সম্পর্কে সহজেই ধারণা লাভ করতে পারবেন।

কত সক্রিয়তা-পয়েন্ট অর্জনে কী খেতাব আপনি লাভ করবেন, সেটির তালিকা নিচে দেয়া হলো।

খেতাব (টাইটেল)সক্রিয়তা পয়েন্টপ্রাপ্ত সুবিধা
সদস্য০ – ৯৯৯লেখকমঞ্চে সবরকমের প্রাথমিক সুযোগ সুবিধাই আপনি পাবেন। লেখা পোস্ট করা, কমেন্ট করা। বন্ধু তৈরি ইত্যাদি।
মঞ্চবন্ধু১০০০ – ৯৯৯৯মঞ্চের পক্ষ থেকে আপনার জন্য উপযুক্ত পাঠক বাছাই করা হবে এবং আপনার সাথে যুক্ত করা হবে। ফলে অটোমেটিক ভাবে আপনার ফ্রেন্ড সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার লেখা আরও বেশি বেশি নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে থাকবে। ফলে আপনার পাঠক-সংখ্যা এবং পরিচিতি বৃদ্ধি পেতে থাকবে।
মঞ্চগুরু১০০০০ – ২৪৯৯৯‘মঞ্চবন্ধু’ পর্যায়ের সকল সুবিধাই আপনার থাকবে, আর এর সাথে সাথে মঞ্চের কিছু কিছু পরিসংখ্যান-গত রিপোর্ট আপনার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ফলে আপনি বুঝতে পারবেন কোন কোন সদস্য বেশি সক্রিয় আছেন। কাদের সাথে আপনার যোগাযোগ স্থাপিত হলে আপনার লেখাগুলি আরও বেশি করে প্রচারিত এবং আলোচিত হবে। ফলে আপনি সেইসব বন্ধুদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনার লেখার প্রচার ও প্রসার বৃদ্ধি করার সুযোগ পাবেন।
তুলট-সাঁই২৫০০০ – অসীম‘মঞ্চবন্ধু’ ও ‘মঞ্চগুরু’ পর্যায়ের সকল সুবিধাই আপনার থাকবে, আর এর সাথে সাথে আপনি হবেন তুলটের সবচেয়ে সম্মানিত ইউজাদের অংশ। তুলট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনোরকমের পাবলিক অনুষ্ঠানের আয়োজন করা হলে আপনি সসম্মানে আমন্ত্রিত হবেন। এছাড়াও, তুলটের পক্ষ থেকে কোনো ধরণের প্রিন্টেড পত্রিকা, বই কিংবা অন্য কোনো পণ্য ভবিষ্যতে বাজারজাত করা হলে সেগুলি ক্রয় করতে চাইলে আপনাদের জন্য থাকবে বিশেষ কমিশনের ব্যবস্থা।

দ্রষ্টব্য: আমরা চাই আমরা সবাই সুন্দর এবং সচেতন ভাবে অন্যদের লেখায় কমেন্ট করব। যদি কোনো সদস্য অপ্রাসঙ্গিক (অথবা মূল লেখার সাথে সম্পর্কহীন) কোনো কমেন্ট বার বার করতে থাকেন, তাইলে সেই কমেন্টগুলি আমরা ডিলিট করে দিতে পারি। সেই ক্ষেত্রে সেই সদস্যের সক্রিয়তার স্কোর পুনরায় কমে আসবে। ধন্যবাদ।

Skip to toolbar