Profile Photo

Al Amin FardinOffline

  • @alaminfardin
  • Profile picture of Al Amin Fardin

    Al Amin Fardin

    3 years, 10 months ago

    সেনাপতি

    খালিদ ইবনুল ওয়ালিদ ছিলেন ইসলামী নবী মুহাম্মাদের সাহাবি,খলিফা আবু বকর (শা. ৬৩২–৬৩৪) এবং উমরের (শা. ৬৩৪–৬৪৪) সেবায় একজন আরবমুসলিম সামরিক সেনাপতি, যিনি ৬৩২–৬৩৩ সালে আরবে বিদ্রোহী উপজাতিদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ, ৬৩৩–৬৩৪ সালে সাসানীয়া ইরাক এবং ৬৩৪–৬৩৮ সালে বাইজেন্টাইন সিরিয়াতে মুসলিম বিজয়ের প্রথম দিকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার অন্য নাম
    সাইফুল্লাহ (আল্লাহ’র তরবারি)।

    হজরত খালিদ বিন ওয়ালিদ (রা.) ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি, যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝাণ্ডা সমুন্নত করেছিলেন। মিসরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল-আক্কাদ ‘আবকারিয়াতু খালিদ’ নামক গ্রন্থে তাঁর সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, ‘সামরিক নেতৃত্বের সব গুণাবলিই তাঁর মধ্যে বিদ্যমান ছিল। অসীম বাহাদুরি, অনুপম সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ মেধা, অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়।’ তাঁর বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয়। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র ১৪ বছর জীবিত ছিলেন। এ অল্প সময়েই তিনি মোট ১৫০টি ছোট-বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তাঁর হাতে ৯টি তরবারি ভেঙে যায়। এ প্রসঙ্গে সহিহ বুখারিতে স্বয়ং খালিদ ইবনু ওয়ালিদ (রা.) থেকে বর্ণিত হয়েছে, ‘মুতার যুদ্ধে আমার হাতে ৯টি তলোয়ার ভেঙেছে। এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল।’ (সহিহ বুখারি, মুতার যুদ্ধ অধ্যায় : ২/৭১১) খালিদকে সাধারণত ইতিহাসবিদরা ইসলামের প্রথম দিকের সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ সেনাপতিদের একজন বলে মনে করেন এবং বর্তমান দিন পর্যন্ত তাকে আরব বিশ্বজুড়ে স্মরণ করা হয়। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ধীর কণ্ঠে বলে উঠলেন, তুমি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাচ্ছ অথচ শাহাদাতের মৃত্যুই আমাদের একান্ত কাম্য। কারণ মুসলমানদের জীবন তো মৃত্যুর পর থেকেই শুরু হয়।

    আমরা অনেকেই সম্রাট জুলিয়াস সিজারের গুনগান করি, আলেকজান্ডারের ঘটনা মন দিয়ে শুনি, নেপোলিয়ানকে শ্রেষ্ঠ বলি। অথচ নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করলে সবাই একবাক্যে স্বীকার করবে যে জেনারেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বগুণ, বীরত্ব আর রণকৌশলের সামনে অন্য যেকোনো সেনানায়কই তুচ্ছ। খালিদ বিন ওয়ালিদকেই আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মনে হয়। আর এসব কোনো কল্পকাহিনী নয়, ইতিহাস ঘাটলেই তাঁর শ্রেষ্ঠত্ব প্রমানিত হয়।

Friends

Profile Photo
Faisal-Hasan
@faisal-hasan
Profile Photo
Mohammad Salimuzzaman
@md-salimuzzaman-salim
Profile Photo
Alok-Sarker-Karthik
@alok-sarker-karthik
Profile Photo
Sondha-Tara
@sondha-tara
Profile Photo
Nadia-Nur-Sayma
@nadia-nur-sayma
Profile Photo
Jillur Rahman
@jillurahman2519
Skip to toolbar