-
কবিতাঃ প্রেম নেশা
কলমেঃ আশিক আল-আসাদঢেউ জাগিলো হৃদ সায়রে
প্রেম দরিয়ায় ঝড় ওঠে,
ওষ্ঠ যেন শুষ্ক মরু
প্রেম শরাবের নীর চাহে।অবাধ্য মন ক্লান্ত তনু
যায় ছুটে যায় তার পানে,
ছুঁয়ে দেখার সাধ জাগে
নেশাতুর ওই অলকটারে।ঝাউ যেমনই নুয়ে পড়ে
প্রবল ঝড়ো পবন পেয়ে,
তেমনই সে পড়লো লুটে
গ্রীবায় অধর পরশ পেয়ে।নেশাধরা চক্ষু দুটো
চমক খেলে যায় ডেকে,
স্পর্শে তাহার শীর্ণ তনু
হেলাল সম যায় বেঁকে।কন্ঠে বাজে রিনরিনিয়ে
প্রেম সায়রের সুর ধ্বনি,
মুর্ছে পড়ি ডাক শুনে তার
আন্দোলিত হৃদ মণি।জিজ্ঞাসিলে প্রিয়ার কানে
ক্লান্ত কেন চোখ দুটি,
ফিসফিসিয়ে বললো সে
কান্ত মোরে ডাকলো যে।কেমন করে থাকবো বলো
কান্তা এসে ডাক দিলে,
প্রানটা যে মোর বিধে আছে
প্রানপ্রিয়ার হৃদ মাঝে।
Friends
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
Vip Runa
@runa
Neel tripura
@neel
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Md. Habibur Rahman
@habib
মালিক ফাহাদ
@m-m-fahad
বিপুল চন্দ্র রায়
@sreebipulchondrorayraygmail-com
Deluar Hossain Sami
@sami
Prithula Zaman
@prithula

