Profile Photo

Kazi Shafiul Boshor SamiOffline

  • ShafiulSam
  • Profile picture of Kazi Shafiul Boshor Sami

    Kazi Shafiul Boshor Sami

    • 4 years, 2 months ago

    যার মনে দুঃখ নেই সে না হেসে ও সুখী হতে পারে।।
    আবার এমনটা ও দেখা যায় মনে পাহাড় সম পরিমাণ কষ্ট নিয়ে মানুষ হাসছে। আমি বুঝাতে চেয়েছি জীবনে কষ্ট থাকবেই কিন্তু এই কষ্টকে যারা তুচ্ছ জ্ঞান করতে পারে তারাই সুখী।
    হাসি তো সুখ প্রকাশের একটা মাধ্যম মাত্র।

    Profile picture
    • 4 years, 2 months ago

    কবিতার ক্রম:০১
    কবিতার নাম: হাসি
    কলমে: Shafiul Sami

    পাগল নাকি সবচেয়ে সুখী,হাসে অকারণে!
    দুঃখ কি তার বিন্দুতুল্য নেই মনের কোণে!

    দুঃখে হাসো, অপমানে ও হাসো,
    মানুষ তুমি নাকি!
    “দুঃখে আমি তৃপ্তি পাই,ভাসায় যেন পালকি,
    এমন সুখে বল তুমি না হেসে করবটা কি!”

    আচ্ছা বাবা মানুষ তুমি, তবে পাগল কিছুটা বটে!
    দুঃখ-কষ্ঠ কিভাবে তোমায় হাসায় অমন করে?
    “পাগল আমি ঠিক ধরেছ, স্বাভাবিকতায় কি এমন বড়াই!
    দুঃখ যাকে কাদাতে পারে না, কতই না মনোরম সেই বীরত্বের লড়াই।

    সুখ-দুঃখ জীবন-তারল্যে মিশে গেছে সমানভাবে,
    তাইতো কান্না দুঃখে,আর হাসি সুখে,আয়ু আগাচ্ছে হাসি কান্নার অবয়বে।

    দুঃখকে যে কাবু করেছে হাসির পিঞ্জরে,
    পাগল হোক বা কি? আপত্তি কিসে,
    জীবন তো যাচ্ছে তৃপ্ত হাসিতে পরম সুখে।
    তারাই জিতেছে জীবন, দুঃখকে করেছে অঙ্গার।
    পুড়াই দুঃখ,করে দাবানল,দেখায় দানবের নৃত্য ঝংকার।
    আজ হাসিতে হাসিতে,কাঁশি বাধা যদি আসে বিলম্বে,
    একটু বসে মুচকি হাসিতে নাও জিরিয়ে,
    আবার শুরু হতে হবে যে!
    হা হা হা হা হা হা!!!

Friends

Skip to toolbar