Profile Photo

Shamima Akther SumaOffline

  • Profile picture of Shamima Akther Suma

    Shamima Akther Suma

    • 4 years, 2 months ago

    “কালো পাতা”

    সময়ের মাপ কাঠি খুব কড়া ,
    তোমার জন্য নারী অনেক কিছুই মানা।
    নিখুঁত যদি না হও তুমি ,
    কি করে তুমি করবে ধন্য এই ভূমি !
    তোমার মধ্যে সামান্য ত্রুটিও যেন ,
    সমালোচক ও প্রতিবেশীরা করেনা হেন !
    ত্রুটির ভারে সামনেও রুখে , পিছনেও রুখে ,
    তবু পারে না অপূর্ণ তোমাকে জড়াতে বুকে ।
    নারী তুমি যদিও সৌন্দর্যের মাধুরী ,
    তবু তোমাকে নিয়ে প্রশংসার চেয়ে অরুচির বাক্য
    বেশি ।
    মন যতই তোমার ক্লান্ত হয় ,
    তোমাকে বিরক্ত করেও কেউ তৃপ্ত নয় ।

Skip to toolbar