Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 4 years, 2 months ago

    বাসা
    মুহাঃ হাবিবুর রহমান

    আমার আমিতে বেঁধেছি বাসা খড়কুটোয় কিংবা স্বপ্ন দিয়ে এই বেলা
    আসন পাতা রইল কলা পাতায় অতিথি হতে করোনা হেলা,
    ঘাস ফুলের চাদরে মোড়া হৃদয়ের জমিন সবুজ আর হলুদের দোলা
    চির বসন্ত সমীর বাতায়নে জাগে উছরায় জল ঢেই তোলা।

    আমার আমিতে বুনেছি স্বপ্ন বাসর রঙের মেলায় চির কাল
    সেকানে সুখ সারি ভেবে নিও অবিকল-
    কোথাও অপূর্নতা পাবেনা খুঁজে এক রত্তি
    যা বলি যা ভাবি পূর্নতায় ভরা অমিল নেই, বুঝে বলি সব সত্তি।

    জ্বরা ব্যাধিতে বিপন্ন জীবন তবুও হৃদয়ের মাঠ খানি
    খুলে দিয়েছি ভূলে হানাহানি এসো একবার পথভুলে-
    খোলপেটুয়ার জল ঢেউ তোলে অজও নিরবধি
    মাঝিরা টানে দাড় বৈঠা বেলা অবেলা
    জারি সারি গানের সুর তুলে।

    সেখানে ভাটির টানে জাগে তীর থকথকে কাদার চিকচিকে বালুকা বেলা
    গাং চিলের ছাঁয়া জুড়ে থাকে অবিরাম ভাঙন কুলে বাটাং পাখির মেলা।

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar