Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years, 2 months ago
    Profile picture
    • 4 years, 2 months ago

    জাগায় তবু সাড়া
    শাহানারা ঝরনা

    সেই কবে এক শরৎবেলায় তোমার সাথে দেখা
    পরে হলো জানাশোনা কত্তো চিঠি লেখা
    আমার সে সব মনেই আছে তুমিই গেছো ভুলে
    অতীত এখন বুকের ভেতর নাচে পেখম খুলে।

    আচ্ছা সখি এখনও কি তোমার রেশম চুলে
    শরৎ এলেই খোঁপা সাজাও গুচ্ছ কাশের ফুলে?
    নীল ছড়ানো আকাশ দেখে মনছবি কি আঁকো?
    এখনও কি পথ চেয়ে তার, নীরব বসে থাকো?

    জানতে খুবই ইচ্ছে করে তোমার মনের কথা
    দিন চলে যায় বাড়ে কেবল নিবিড় ব্যাকুলতা
    নেই যোগাযোগ-কারণ এখন হয় না লেখা চিঠি
    গ্লোবাল জীবন স্মৃতির আলোয় জ্বলছে মিটিমিটি।

    প্রযুক্তিময় বার্তা নিয়েই বইছে জীবনধারা
    অতীত স্মৃতি বুকের ভেতর জাগায় তবু সাড়া।

Skip to toolbar