Profile Photo

Rabi JahangirOffline

  • Rabi-Jahangir
  • Profile picture of Rabi Jahangir

    Rabi Jahangir

    3 years, 8 months ago

    তোমার আগমনে

    তুমি না এলে হতো না এদেশ, তুমি সম্মুখ যোদ্ধা না হলে হতো না এ জাতি।
    তুমি না জাগলে পেতো না এদেশ স্বাধীনতা, তুমি না আঙুল উঁচালে ধ্বনিত হতো না জাতির আশা।
    তুমি এসেছিলে বলে ১৯৭০ এর নির্বাচনে জিতেছিলাম আমরা, তুমি বলেছিলে তাই জীবন বাজি রেখেছিলাম আমরা।
    তুমিতে স্বপ্ন বিভোর ছিলো আমার আশা, আমার ভাষা, তাইতো তুমি ছিলে জাতি গড়ার কারিগর।
    তুমি ছিলে বলে দেখেছিল সব বিশ্বময় নতুন বাংলাদেশ, প্রাণ পেয়েছিল নিজ মাটির সুঘ্রাণে মোর সবুজ দেশ।
    তুমি ছিলে সব মায়ের হাসিতে, ছিলে তুমি মিশে দুঃখে-আনন্দে বাংলার জল বায়ু মাটিতে।
    তোমায় ছেড়ে হাসি ছিলো না যে আনন্দের, ১০ জানুয়ারি ফিরলে যখন পূর্ণতা পেলো বিজয়ের।
    ছেঁড়া স্বপ্ন, আঘাতে জীর্ণ প্রতি প্রাণ, মানচিত্রহীন সেই দেশ, পরিচয়হীন জাতি;
    ষোলো কলা পূর্ণ হলো তোমার আগমনে,
    স্বদেশ পেলো জাতির পিতা,
    তুমি করলে মোদের চিরো অম্লান।

Skip to toolbar