-
ভয়ংকর_দৈত্যালয়
(প্রথম পর্ব)
তবে কী সত্যিই আরিফ, সোহেল ও রফিকদের উপর ভুতের আছর হলো? গা ছম ছম করে উঠে সবার। ধীরে ধীরে উঠে বসে তিন বন্ধু। পূর্ণ দৃষ্টিতে তাকায় একে অপরের দিকে।
গ্রামের নাম রসুলপুর। গ্রামটিতে জনবসতি খুবই কম। বিভিন্ন জায়গায় জঙ্গলে ভরপুর। সেই জঙ্গলে দিনের বেলায়ও কেউ একা যেতে সাহস করে না। সেখানে ঢোকলে শোনা যায় পাতার শোঁ-শোঁ, কড়-কড়, মড়-মড় শব্দ। মনে হয় এ যেন দৈত্য-দানব, জ্বীন-পরীদের রাজ্য। সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে সরু প্রশস্ত এক রাস্তা। রাস্তায় তেমন লোকজনের চলাচল নেই। রাস্তার দু’পাশের ঘাসগুলো লম্বা হয়ে তাও আবার মানুষের আকৃতি ধারণ করেছে। সেই গ্রামে বাস করত সোহেল, আরিফ, রফিক এই তিন বন্ধু। এরা সবসময় এক সাথেই চলাফেরা করত। তিন বন্ধু একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা দিয়ে হাঁটছিলো। এমন সময় জঙ্গলের মধ্যে শোঁ-শোঁ শব্দ শুনতে পেল। কিছুক্ষণ পর দেখল হালকা বাতাস আসছে। সে বাতাসে দাপটে বাগানের লম্বা-লম্বা গাছগুলোর মাথা এক করে ফেলল। আবার বাতাস শেষে ফাঁকা হয়ে যে যার স্থানে চলে যেতে লাগল। আবার কিছুক্ষণ পর দেখল বাতাস এসে একই ঘটনার পুনরাবৃত্তি করছে। শুধু এতেই শেষ নয়। কতক্ষণ পরে তাদের কানে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসল। মনে হয় এগুলো তাদের দেখেই শুরু হয়েছিল। তারা এসব কান্ড দেখে “থ” হয়ে দাঁড়িয়ে রইল। কারো মুখ থেকে কোন কথা বের হচ্ছে না। সকলেই চুপচাপ দাঁড়িয়ে রইল। ওদিকে সূর্য্য মামা ঢোবার পথে। মুয়াজ্জিনের কণ্ঠের আজানের শব্দ ভেসে আসল তাদের কর্ণে। তখন সোহেল তার বন্ধু আরিফকে নাড়া দিয়ে বলল-
কিরে?
এভাবে দাঁড়িয়ে থাকলে কি চলবে?
চল্ তাড়াতাড়ি বাড়িতে যাই।
এগুলো নিয়ে পরে ভাববো।
ওরা বলল হ্যাঁ তাহলে ঠিক আছে চল আজ আমরা বাড়ি যাই।
তাড়া বাড়ি গিয়ে চুপচাপ বসে রইল। কারো মুখ থেকে কোন কথা নেই। সবার মধ্যে নেমে এলো পিনপতন নিরবতা। তবে কী সত্যিই আরিফ, সোহেল ও রফিকদের উপর ভুতের আছর হলো? গা ছম ছম করে উঠে সবার। ধীরে ধীরে উঠে বসে তিন বন্ধু। পূর্ণ দৃষ্টিতে তাকায় একে অপরের দিকে…. (চলবে)

Md. Saidur Rahman
Student
লেখালেখি এবং পড়তে ভালো লাগে। প্রকাশিত বই তিনটি। ইংরেজি আরটিক্যাল দু’টি। শিক্ষার্থী জীবন শেষোক্তে। অধ্যায়নরত - ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, ভারত।
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md. Habibur Rahman
@habib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Anindo-Kumar
@anindo-kumar
অন্তরা
@antt
রচনা
@rochona122
ইফান
@eefan-md-enamul-huda
Syed-Munib-Murshed
@syed-munib-murshed
Yeom Mi-Jeong
@mi-jeong

