Profile Photo

অবাক রহমানOffline

  • Jahedi
  • সময় নেই
    যখন সঠিকটা ভাবতে শিখেছি তখন আর সময় নেই। ভুল ট্রেনে চেপে বসেছিলাম। অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি। এখন আর ফিরে যাবার উপায় নাই।
    সাহস করে অচেনা স্টেশনে নামতেও পারিনা। তাই চলছি একই গতিত।
    অনুধাবন করতে শিখেছি যে, আমি যে জিনিসটা না পাওয়ার কারনে দুঃখ করছি , পৃথিবীর বহু মানুষ সেটা না পেয়েও স্বাভাবিক জীবন যাপন করছে। আবার কেউ কেউ সেটা পাওয়ার পর, আরো বড় কিছু পাবার আশায় এখনো সুখী হতে পারেনি।
    পৃথিবীর সবচেয়ে ধনী বিল গেটস, তারপরও ………………………………………………
    অথচ শুন্য ব্যালেন্স, এটিএম কার্ড ছাড়া নিজেকে সুখী অনুভব করছি।
    জীবনে কতো কি দেখলাম- আমি যার ভালো করতে চাই, সেই উল্টো আমাকে ভূল বোঝে। আমি যার উপকার করতে চেষ্টা করেছি, সে নিজেই আমার ক্ষতির কারন। যার বিপদে আমি হাত বাড়িয়েছিলাম , সে নিজেই আমার বিপদে হাত গুটিয়ে নেয়। যার জন্য আমি জীবন দিতে রাজি, তার কাছে আমার জীবন মূল্যহীন। আবার সারাদিন যার প্রশংসায় আমি মশগুল, সেই দিনশেষে আমার বদনাম করে।
    এরকম অনেক ভূল রাতে আমাকে ঘুমাতে দেয় না। সরাদিন যায় ভালো , রাতে বালিশে মাথা রাখলেই সব কিলবিল করে মাথা খেয়ে ফেলে। কখনো কাখনো অভাগা দু নয়ন রক্তাশ্রর বন্যয় ভাসে লোক চক্ষুর অন্তরাল ।

যখন বুঝতে শিখেছি, তখন থেকেই অবুঝ হয়ে গেছি। যখন থেকে স্বপ্ন দেখতে শুরু করেছি, তখন থেকেই না পাওয়ার বেদনা পিছু নিয়েছে। যখন সব হাতের নাগালে পেয়েছি, তখন ভোগের চেয়ে ত্যাগেই আত্মতৃপ্তি পেয়েছি। যখন সবাইকে নিয়ে থাকতে চেয়েছি তখনই আপনজন পরপারে পাড়ি জমিয়েছে।

Skip to toolbar