-
ছোটগল্পঃ অপরিচিতা
অহেতুক অপরিচিত কাউকে “ভালোবাসি তোমায়” বলে যতোটা আনন্দ বা শান্তি পাবেন, আপনার প্রিয় বা গফ/বফ কে বলে ততোটা শান্তি পাবেন না, কেননা,আপনার এক্টা মোহ থাকবে,যদি ঐ অপরিচিতাকে একবার ভালোবাসি কথাটা বলতে পারতাম, তাহলে আমার জীবনটাই স্বার্থক হতো🍂এক্টা চিন্তা থাকবে,ঐ মায়াবী চোখগুলো যদি কখনো আমার দিকে এক্টুখানি তাকাতো? যদি আমার এলোমেলো মনের ভাষাটা সে বুঝতো,! আমার ঠোঁটের কোণে আটকে থাকা ভালোবাসাটা সে অনুধাবন করতে পারতো! আমি স্বার্থকই হতাম🙂বাতাসে কাশঁফুল দুল খাওয়ার মতো তোমার এলোমেলো চুলের সুবাস আমার নাকে এসে দুল খায়,মনে হতে থাকে-তোমার চুলের সুবাসটা সারাজীবন নিতেই থাকি,মনে হয় তোমার প্রতিটা চুলের সুবাস এক্টু এক্টু করে নিই। তোমার চাহনীটা দেখে যে কেউই প্রেমে পড়বে, সেটা আমি নিশ্চিত, তোমার ডাগর ডাগর চোখখানা দেখে আমি মৃতপ্রায়, সেই চোখগুলোই জানান দেয়-তুমি আমারই হতে এসেছো! তুমি আমার হাত ধরে একজনম পাড়ি দিতে এসেছো! তুমি আমায় দুর থেকে দেখে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটা বলতে এসেছো! তুমি আলোছায়ার মতো আমায় নিঃসঙ্কোচে বলতে এসেছো আমায় রাখবে কি তুমি? তোমার চোখের আংশিক উপরের ভ্রু’গুলো যেনো পরীরা বাসা বেঁধেছে, তোমার ঠোটের নিচে কালো তিলটা যেনো এক ঐশ্বরিক অমর মহাকাব্য! সেই তিলটায় আমার নজর কেড়েছে! তোমার ন্যাকামি করার চেহারাটা আমায় আকস্মিকভাবে পীড়ন দিচ্ছে, শুধু এক্টুখানি আমার দিকে থাকিয়ে সেই ন্যাকামিটা করার জন্যে পীড়ন দিচ্ছে! তোমার ঠোঁটের লিপস্টিকটা রংধনুর সাতরং ছড়িয়েছে, তাতে আমি পাগলের আবেশে মৃত্যুশয্যায়! মনে মনে ভাবছি-তুমি কি আমার কথা একবারও মনে করেছিলে? আরে বোকার মতো কথা বলছি-তুমি আমার কথাই বা কেন বলবে,তুমি তো অপরিচিতা🥲
আচ্ছা, আমরা কি অপরিচিতার অ’ টা বাদ দিয়ে সারাটা জনম একসাথে কাটাতে পারি নাহ? তোমার কি এতোই তাড়া, আমায় এক্টু সময় দিয়ে আমরা পরিচিত হই! সারাজীবনের সাথী হই,কি পারি না এক হতে? অপরিচিতার অ’টা বাদ দিতে যদি ১০০টা খুন করতে হয়, আমি তা-ও করবো,তোমায় পাওয়ার জন্যে লায়লি মজনু হবো,তোমায় পাওয়ার জন্যে আমি হাজারো পাগলামি করে যাব! তবুও কি তুমি আমার হবে নাহ? তবুও কি আমায় নিঃসঙ্কোচে তোমার মনে রাখবে নাহ? তোমায় ভালোবেসে আমি সাতরং এনে দেবো,তোমায় ভালোবেসে আমি হিমালয়ের চুড়ায় তোমার নাম লিখে দিবো, তোমায় ভালোবেসে ৬৩টি সার্কিট হাউজের লাল নীল গোলাপ এনে দিবো! তোমায় ভালোবেসে আমার শরীর ক্ষতবিক্ষত করে তোমার নাম লিখবো! তবুও কি আমার হবে নাহ তুমি? জানো, তোমায় ছোঁয়ার কতো ইচ্ছে💔 কিন্তু সাধ আছে তোমাকে ছোঁয়ার সাধ্য নেই💔
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Syed-Munib-Murshed
@syed-munib-murshed
Shams-Al-Nahar-Jui
@shams-al-nahar-jui
Amrin Mehabuba Sultana
@mehabuba
SK-Mithun-Sarker-Ripon
@sk-mithun-sarker-ripon
Yeom Mi-Jeong
@mi-jeong
Tasnuva-Hyder-Juthee
@tasnuva-hyder-juthee
Emtiyaz Mahim
@emtiyaz
Samia-Sarowar
@samia-sarowar

