Profile Photo

অস্তনির্জন দত্তOffline

  • astanirjan_dutta
  • আমি একটা কুলার কিনেছি , নতুন সাদা রঙ এর… আমার একটা কুলার চালানর আধ ঘণ্টার পর খারাপ হয়ে গেছিল…

    এখন আবার চলছে , মটোর পাল্টানর পর।

    ঘর ঠাণ্ডা । রাতের স্নান সারার পর গায়ের পাউডার ঠাণ্ডা … আজ ছুটির সারাদিন
    ঘুম থেকে উঠে …ঘুমোতে গিয়ে…ঘুমোতে যাব বলে …আমি সেই কুলার এর সামনে শুয়ে থাকি…পা নাড়াই …
    আমি বুঝতে পারি , আমাকে কেউ ফেলে রেখে গ্যাছে… একটা ওয়ান বাই টু স্কয়ার ফিট এর বেডশিট … বালিশ… ও কুলার
    কেউ নিয়ে যাচ্ছিল …তারপর ফেলে গ্যাছে…

    ঘর ঠাণ্ডা…
    আমি শুয়ে থাকি…পা নাড়াই… আড় চোখে চেয়ে দেখি সামান্য মেসেজ এর মত ঘাড়ের পাসে র‍্যাশ এসেছিল …লাল… রয়ে গ্যাছে…

    ( মাথানিয়া মির্চ , মশলা পর্ব )

Skip to toolbar