Profile Photo

অনন্ত হৃদয়Offline

  • Anonto57
  • Profile picture of অনন্ত হৃদয়

    অনন্ত হৃদয়

    3 years, 5 months ago

    “কবি ও যোদ্ধা”
    অনন্ত হৃদয়

    আমি যোদ্ধা
    যুদ্ধ করে আমি পাই স্বাধীনতা-সন্মান-বীরত্ব
    সহস্রাব্দের কলংকিত ইতিহাস মুছে ফেলার সুযোগ,সাহস।
    আর কবিতা-
    কবিতা আমাকে দেয় নিজেকে ভুলে থাকার সুখ,তৃপ্তী,সরলতা
    সকল আকাংক্ষা ভুলে নিজস্ব পৃথিবী গড়ার আধিপত্য;স্বপ্ন-সহজ সমীকরণ
    আমি নিজেকে সাজাই নিজের মত করে কবিতার আলিঙ্গনে
    কখনো আমি স্রষ্ঠা,আমিই সৃষ্টি
    আমি রাজা,আমিই প্রজা
    আমি পথ ভ্রষ্টা:এই আমি আবার জগতের আলোর দৃষ্টি!
    যুদ্ধের রক্তাক্ত লেলিহান শিখা আমাকে নিষ্ঠুর করে তোলে
    আমি তখন ভুলে যাই ন্যায়-অন্যায়,আপন-পর,মনুষ্যত্ব,বিবেক
    আমার দু’চোখ জুড়ে তখন শুধুই মাতৃভূমি আর মানচিত্র
    বিজয়ের সূর্য আমাকে অদম্য-দূর্বার-হিংস্র করে দেয়
    বজ্রকন্ঠে আমি হুংকার ছাড়ি অমরত্বে,মৃত্যু অথবা মুক্তি!
    আর কবিতা..?
    কবিতা যেন-
    কিশোরীর কোমল ওষ্ঠাধরে ডুবে থাকা অনন্ত কালের ঘুম,প্রশান্তি-লাল সূর্য
    কিংবা,
    হৃদয় কাব্য গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় রহস্য খুজে ফেরা এক নির্ঘুম পথযাত্রি
    সবুজ ঘাসে আঁচল বিছিয়ে “আনমনার” কথোপকথন
    নদীর জলে উদ্দ্যাম সাতার, নারী গন্ধের মাদকতা,কামুকতা-রহস্য-উপলব্ধি!
    কবিতা মানেই..
    বসন্ত-বৈশাখ,পান্তা ভাতে পদ্মার ইলিশ
    ছবির হাট,রাজপথ,টিএসসি’র কাঁচা মরিচের চা,ফুচকা আরও কত কি…।
    কবিতা মানেই বাবা-মা’র চোখ ফাকি দিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করা
    কৈশরের বাড়ন্ত দস্যুতা;শত শত রঙ্গের দাপাদাপি
    কাপা কাপা হাতে প্রথম চিঠি লেখা;আরোও কতশত পাগলামী !
    হৃদয়ের দাহকালে পুড়ে ক্ষত-বিক্ষত হয়ে নিজের ভালোবাসা অন্যের হাতে সপে দেওয়া
    তারপর-
    তারপর ধীর পথে হেটে এসে স্মৃতির চন্ডালীতে চৈত্রের খরতাপে সকল কষ্ট পুড়ে ফেলা
    খালি পায়ে হেটে যাওয়া প্রভাতফেরী,রাজপথ-অলস বিকেল
    অথবা-
    সকল অত্যাচার আর অসত্যের বিরুদ্ধে রুখে দাড়ানো প্রতিটি আন্দোলনের ইতিকথা।
    কবিতা মানেই-
    রাতমিলার পাশে বসে প্রণয়ের প্রথম দিনে গরম চায়ে নরম চুমুক,গল্পশোনা!
    অথবা আমার ‘নর্তক’ হয়ে উঠার গোপন ইতিহাস,একাকিত্ব-আধিপত্য !
    যুদ্ধ আমাকে জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে শুধু বিজয়ের গান শোনায়
    আর কবিতা?
    কবিতা আমাকে সব কলংক ভুলে গিয়ে ভালোবাসতে শেখায়
    বাঁচতে শেখায়!

    রচনাকাল, যশোরঃ
    ২০.০৪.২০২২ইং
    পুনঃসংশোধন, গোপালগন্জ
    ২৫.১২.২০২২ ইং

Friends

Skip to toolbar