Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    3 years, 1 month ago

    অণু গল্প- ০৫.
    :
    আকাশ থেকে বৃষ্টির ফোটা পড়তেই ফরিদের মনটা কেমন যেন করে ওঠে। সে চিৎকার করে ওঠে; শুয়ে ছিল সে। উঠে বসে হাঁটা শুরু করে এবং আস্তে আম্তে দৌড়াতে শুরু করে। দৌঁড়াতে দৌঁড়াতে সাত সমুদ্দুর তের নদী পার হয়ে যায়, সাত আসমান জমিন ছাড়িয়ে যায়; তবুও তার অস্বস্তি কাটে না। সে দৌড়াতেই থাকে। তার মনে হয় সেই সৃষ্টির শুরু থেকে সে দৌঁড়াইতেছে, এর যেন আর শেষ নেই। আর ভাবতে থাকে “আর বাড়ি ফিরে যাব না। কি হবে বাড়ি ফিরে, ওখানে তো ভালবাসার মত কেউ নেই।”

Skip to toolbar