Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    2 years, 12 months ago

    ইরাবতীর সাতকাহন
    অরণ্য হিল্লোল

    ঘুমিয়ে আছে সে যে অচিন দেশে
    ছন্নছাড়া এক উপাখ্যানের বেশে
    মলিন শয্যাপাশে জিইয়ে রাখা
    রুপোর কাঠি যেন আবেশে মাখা
    ওরে, আজ খুলে দে ওই দখিনা দুয়ার
    সোনার কাঠিতে বইবে সুখের বাহার
    ভাঙবে চির সুন্দরীর অমোঘ নিদ্রা
    পাতা ঝরার গানে থাকবে না কোন তন্দ্রা
    সুয়ো রানী দুয়ো রানীর নৃত্য ঝংকারে
    বিস্মিত আতংক মিলাবে গহীন পাহাড়ে

    ওরে, রূপসীর ললাটে ঢেলে দে জীয়ন জল মরন জল
    মশালের নিনাদে জ্বলিবে সর্ব প্রেম অনর্গল
    পান্নাবরন ঢেউয়ে কাটবে সর্ব মোহ
    গিড়ি চুড়ার অগ্নি ফনিতে থাকবে না বিদ্রোহ
    স্তব্ধ শব্দমালায় সে যে দিয়েছে চকিত চাহনি
    বিরস ধূসর পবনে শাশ্বত হয়েছে বসন্ত কাহিনী
    ওরে, আজ জ্বালিয়ে দে শত হিংসার প্রতিমা
    নইলে রূপসী ইরাবতী করবে না কভু ক্ষমা
    প্রদীপ চুড়াও আজ যেন রুপকথার কুহেলিকায় ঢাকা
    ধোঁয়াশা ভেদী অভিমানে ইরাবতীর হৃদয় যেন আঁকা
    শত শঙ্কার ছাড়পত্র আজ শোকে হয়েছে মুহ্যমান
    ইরাবতীর মুক্তিতে বিশ্বস্ত বচনও আজ হয়েছে মহান
    ওরে, আজ পদ্মমধুর স্তবগানে দিস নে কোন বাঁধা
    বৃন্তচ্যুত গোপন কোষে সে যে সাজাবে গোলক ধাঁধা
    নগ্ন স্তন শ্বেত পদ্মে ঢেকে ইরাবতী করেছিল গহীন স্নান
    তারই অমর সাতকাহনে হবে ইন্দ্রজালের ঐকতান।

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar