Profile Photo

শিহাবুল ইসলামOffline

  • Shihabul
  • Profile picture of শিহাবুল ইসলাম

    শিহাবুল ইসলাম

    • 2 years, 10 months ago

    মান অভিমান
    শিহাবুল ইসলাম

    মন যে আমার বড্ড ভারি
    ভাবি সে তো নিছক ছলে
    মনের যত কথামালা
    গড়িয়ে যায় মনের তলে –

    সুরধারা সব যায় যে বহে
    গহনে গভীরে প্রান
    অশ্রুসিক্ত নয়নে নয়নে
    কেঁদে ফেরে অভিমান।

    কত কথা প্রানের সে ভাব
    বলে যায় সে অকাতরে
    মন যে আমার ছোট্ট অতি
    খেলে একাই খেলাঘরে,

    স্নিগ্ধ অঙ্গ ঝর্ণা ছন্দে
    আকুলি বিকুলি তান
    স্নেহ পাশে ধন্য ছিল
    বিরহী অন্তঃপ্রান!

    সে মালা তার হয়নি গড়া
    হয়নি তার ছন্দ ভরা
    শুকনো নিঠুর বক্ষপরে
    সিক্ত চাতকী প্রান…

    গঙ্গাজলের মালা বিছিয়ে
    কুসুম কলির ডালা সাজিয়ে
    বেদীর নিচে মুখ লুকিয়ে
    ফেলিনু অশ্রুখান –

    অশ্রুখানির হালকা ছিটে
    পড়ল এসে খুঁটির পরে
    কইলো সে তো আকুল স্বরে
    রাখলেনা আর মান,
    রাখলেনা মোর মান!

Skip to toolbar