-
আজ নিশীথে
শিহাবুল ইসলামআজ যদি শত আলোক খেয়ায়
ভেসে ভেসে যাই মেঘের ভেলায়,
অজানা সাগরে অদেখা আঁধারে যদিবা হারাই…যদিবা হারাই আজ কোন প্রেম
যদি না পাই দীর্ঘ শীতল হেমধারা
কৃষ্ণসাগরে অজানা আঘাতে যদি ফের ডুবি,
যদি হারায়ে স্রোতপরে খুঁজে খুঁজে ফিরি রুবি –তবে কি, সে হবেনা রচনা
স্নিগ্ধ শীতল জোছনা-ভরা অঙ্গে,
ঝর্ণা ছন্দে বুননো শিশির নন্দে,
খেয়ালে আনমনে গীতি একা নিরবধি…অধীর সে প্রেম গহন চাওয়ার
অসীম বাসনা আকুলি পাওয়ার
অগাধ সাগরে খেয়ায় ভাসাতে চায়…যুগ যুগ ধরে ছিল যত সাধ
ছিল মন-প্রান আকুলি করা
নীলসাগরের তীরে তীরে ভাসা ছবি,
দরিয়ার মাঝে ঘূর্ণি তুফানে ভেসে ভেসে চলে রবি –মগ্ন করা সে হিয়ার বাসনা
রঙ্গ পুলকে বর্ণ গীতিতে,
ছন্দ দ্যূলোকে ভগ্ন স্মৃতিতে,
হয়তো তারার আলোকধারায় জাগিয়া রচিবে কবি…

শিহাবুল ইসলাম
Friends
Mahbub Al Hasan
@mahbubkfdj
Aziza Pushpo
@aziza-alam-pushpo
তপন বর্মন
@tapon7
আমেনা আকতার সোনিয়া
@amena-sonia71
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Ishrat Jahan
@ishratjahan
আবু ছাবেদ হামীম
@achamim
Shrabon
@shrabon
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
