Profile Photo

MD Sumsuzzaman SumonOffline

  • Sumon12004055
  • Profile picture of MD Sumsuzzaman Sumon

    MD Sumsuzzaman Sumon

    1 year, 9 months ago

    গল্পঃ স্পর্শ
    সিয়ামের খুব কাছের বন্ধু সুমন। ছোটবেলা থেকে এক সাথে বেড়ে ওঠা। সুখে দুঃখে একে অন্যকে যতটুকু পারা যায় সাথে থাকা। পড়াশুনার জন্য দুইজন দেশের দুই প্রান্তে। যখন কোন ছুটি চলে, তখন দেখা সাক্ষাত হয়। এমনি একদিন দুইজনে বসে গল্প করছিল। সুমন কিছুদিন আগে তার প্রায় ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছে। গল্পের একসময় গিয়ের সুমনের অনেক পুরনো একজন বান্ধবী, তিবাত যোগ দেয় তাদের সাথ।
    তিবাত সুমনকে কিছু কথা জিজ্ঞেস করে বসে, যেগুলো আসলেই জিজ্ঞেস করা উচিত হয় নি। তিবাত পরক্ষনেই তা বুঝতে পারে। একজন মানুষ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন তার সম্পর্কে কিছু জিজ্ঞেস না করাটা উত্তম কাজ।
    তিবাত জিজ্ঞেস করে, কিরে কি খবর তোর? কোন খোঁজ খবর নেস না। মিথিলা ছেড়ে চলে গেসে বলে তুই আমার সাথেও কথা বলা বন্ধ করে দিবি? এইটা তো হতে পারে না।
    সিয়াম তিবাতকে ইশারায় চুপ করতে বলল, আর কিছু বলিস না। এমনিতেই ও অনেক ঝামেলার মধ্যে আছে। বাদ দে।
    তিবাত বলল, না আমি তো বাদ দিব না। সব ওর দোষ। আমার কথা শোনে নি কেন ও? মানলাম যে কোন কারনে চলে গেছে, তাই বলে আমার সাথে কেন কথা বলা বন্ধ করবে? আমি কি ক্ষতি করছি? ফোন দিলে ফোন ধরে না। মেসেজ করি। সিন করে রিপ্লাই দেয় না। এসব কি ধরনের ব্যাবহার। সুমন তুই তো এমন ছিলি না। আমার খুব রাগ হচ্ছে যে তুই শুধুমাত্র একটা মেয়ের জন্য সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছিস। আমি তোর বোনের মত। আমার সাথে শেয়ার কর।
    সুমন বলল, আরে না আমার কিছু হই নি। আমি ঠিক আছি। কয়েকদিন একটু সমস্যা হচ্ছিল এখন ঠিক আছে।
    মিথিলার কি অবস্থা? কোথায় বিয়ে করছে?
    সিয়াম বলল, ও কেমন করে জানবে?
    তিবাত সাথে সাথে বলল, তুমি ওকে চেনই নি এখনও, তোমার কি মনে হয় ও মিথিলার খোঁজ নেয় নি?
    সুমন বলল, বাদ দে না প্লিজ।
    বাদ দিব। আমাকে শুধু একটা কথা বল, তোদের মধ্যে কি এমন ঝামেলা হল যার কারনে তোদের এই অবস্থা?
    আমার কি অধিকার অন্য একটা মেয়ের সম্পর্কে মন্তব্য করার।
    সুমন আমার দিকে তাকা। যা হয়েছে ভুলে যা। তোর ভালবাসা কি এতই সস্তা? আমি একটা মেয়ে হয়ে বলতিছি মেয়েরা ভালো না। কিছু বেতিক্রম ছাড়া কোন মেয়ে ভালো ছেলে চায় না। ওরা জানেই না ছেলেদের ভালবাসা কি। পুরুষের ভালবাসা পাওয়াও সাধনার বিষয়। দেহ-দানের পরেই যে নারী বলে পুরুসের ভালবাসা পেয়েছি, সে নির্বোধ ছাড়া কিছুই নয়। পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়। একটা কথা মনে রাখবি একটা মেয়ে শুধু মাত্র মায়ের চরিত্রেই সব থেকে সুন্দর।

    Md Sumsuzzaman Sumon

Skip to toolbar