Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 8 months ago

    তোদের ক্ষমা নাই
    -আবুল হাসান তুহিন

    বাহাত্তরের সংবিধান ওরা কবর দিতে চাই,
    ত্রিশ লক্ষ শহীদের অপমান তোদের ক্ষমা নাই।
    পুরাতন শত্রু নতুন লেবাসে এসেছে বাংলায়,
    তোদের ক্ষমা নাই তোদের ক্ষমা নাই।।

    রক্তের ঋণ মুছে দিয়ে ওরা মানচিত্র খাবে,
    পতাকা রঙ সাদা করে বলো কোথায় যাবে।
    পালাবার পথ খুঁজে পাবে না সোনার বাংলায়
    তোদের ক্ষমা নাই তোদের ক্ষমা নাই।
    পুরাতন শত্রু নতুন লেবাসে এসেছে বাংলায়,
    তোদের ক্ষমা নাই তোদের ক্ষমা নাই।।

    মুক্তিযোদ্ধা শেষ বয়সে ধিক্কার কেন পাবে,
    তিন লক্ষ মা বোনের সম্ভ্রম বৃথাই চলে যাবে,
    রক্ত পিপাসু খুনি শয়তান তোদের রক্ষা নাই,
    তোদের ক্ষমা নাই তোদের ক্ষমা নাই।
    পুরাতন শত্রু নতুন লেবাসে এসেছে বাংলায়,
    তোদের ক্ষমা নাই তোদের ক্ষমা নাই।।

    ০২/০১/২০২৫
    বৃহস্পতিবার

Skip to toolbar