Profile Photo

Motiur Rahman MizanOffline

  • Dressed.Human
  • Profile picture of Motiur Rahman Mizan

    Motiur Rahman Mizan

    • 1 year, 8 months ago

    প্রিয়তম লবঙ্গ
    মতিউর রহমান মিজান (21:44 – 22:09; 19.10.2022)
    ——————————————————————–

    সিংহভাগ মানুষ যখন বন্ধুত্বের মিথ্যে শিকলে বাঁধে,
    আর অসময়ে ঠিকই পাশ কেটে চলে যায়,
    ঠিক যেমন পিপীলিকা চিনির শূন্য কৌটা ছেড়ে পালায়;
    আমি চাই, চিনির কৌটাই হবো,
    আবার সবাইকে ফেরত পাওয়ার আশায়।

    কোনোভাবে যদি সেই চিনির মধ্যে একটা লবঙ্গ পড়ে যায়,
    একটা পিপীলিকারও আর খবর পাওয়া যায় না;
    সবাইকে বলতে থাকে, “চিনিটা খুবই মিষ্টি ছিলো, লবঙ্গটাই বদ!”
    আমি তবু চাই, চিনির কৌটাই হবো, তবু পিপীলিকা নয়।

    পিপীলিকাগুলো বলে, “চিনিটা খুবই ভালো ছিলো,
    লবঙ্গের সাথে থেকেই ওর স্বাদ নষ্ট করছে!”
    অথচ স্বাদ নষ্ট না করে ও চিনিকে আগলে রাখে।
    আমি তাই চাই, চিনির কৌটাই হবো; একটা লবঙ্গের আশায়।
    আমার মালিক আমায় দিয়েছেন মনের মতো একটা লবঙ্গ।

Skip to toolbar