Profile Photo

Shahajamal-JamalOffline

  • Shahajamal-Jamal
  • Profile picture of Shahajamal-Jamal

    Shahajamal-Jamal

    1 year, 3 months ago

    অমাবস্যা

    এক আধার রাতে এসেছিলে,
    আমি জোসনা কুড়িয়ে রেখেছিলাম।
    এক পসরা মেঘ নিয়ে এসেছিলে,
    আমি বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম।
    এক কল্পনার বাঁধ নিয়ে এসেছিলে,
    আমি বাস্তবতায় ঠায় দিয়েছিলাম।
    এক হতাশায় কেটেছিলে রজনী,
    আমি আশার আলোয় ভরে দিয়েছিলাম।
    এক আকাশ স্বপ্ন নিয়ে এসেছিলে,
    আমি অসীম ধারার বাস্তবতা দিয়েছিলাম।
    এক সমুদ্র দুঃখ নিয়ে এসেছিলে,
    আমি মহাসুখের মহড়া দিয়েছিলাম।
    এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে এসেছিলে,
    আমি ভালোবাসায় সিক্ত করেছিলাম।
    এক অনুপ্রেরণা নিয়ে এসেছিলে,
    আমি নিদর্শনের পথ দেখিয়েছিলাম।
    এক মায়ার বন্ধন ছেড়ে দিয়েছিলে,
    আমি শত মায়ায় বেধেছিলাম।
    এক জনমে এসেছিলে,
    আমি শত জনমে রেখেছিলাম।
    তুমি কী কখনো আমায়,
    তোমার জালে রেখেছিলে?

    ✒️শাহজামাল

Skip to toolbar