Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 3 months ago

    হলে না আপন
    – আবুল হাসান তুহিন

    কষ্টের বোঝা বয়ে চলি
    আমি সারা জীবন,
    এত ভালোবাসলাম তবু
    হলে না আপন ।।

    অদৃশ্য সেই ব্যথার মেঘে
    বর্ষা নামে চোখে,
    ফাগুন এসে থমকে যায়
    আমার ব্যথার শোকে।
    চাঁদের বুকে আঁধার নামে
    চোখে হারায়  স্বপন,
    এত ভালোবাসলাম তবু
    হলে না আপন ।

    অতৃপ্ত এই মনের মাঝে
    আমি ভীষণ দুঃখী,
    তবু আমি দেখতে চাই
    তোমাকে যে সুখী।
    প্রেম বিরহের জ্বরে আমার
    লাগে ভীষণ কাঁপন,
    এত ভালো বাসলাম তবু
    হলে না আপন ।।

    ৩১/০৫/২০২৫
    শনিবার

Skip to toolbar