Profile Photo

Firoz AhmedOffline

  • firozahmed1
  • Profile picture of Firoz Ahmed

    Firoz Ahmed

    2 months, 2 weeks ago

    অনুভূতির অন্তেষ্টিক্রিয়া
    — ফিরোজ আহমেদ —

    একটা আলেয়ার পেছনে বহুকাল ধরে হেঁটেছি।
    একবার ছুঁয়ে দেখার তীব্র অভিপ্রায়ে বুকে সঞ্চয় করেছি বিষাদসিন্ধু।
    বিষাদগুলোকে ফুল মেনে আকড়ে ধরতে গিয়ে নিজেকে হারিয়েছি বারবার।
    মানুষ থেকে পরিণত হয়েছি মেটামরফোসিসের কুৎসিত পোকাতে।

    সিন্ধুসম বিষাদ আমি আপন করতে চেয়েছি।
    কিন্তু হায়, বিষাদগুলোও আমার হলোনা।
    বরং ডুবিয়ে দেওয়া হলো চির শূন্যতা,
    অনন্ত যন্ত্রণা, মহাকালীন হাহাকার আর অসীম হতাশাতে।

    একদিন হঠাতই হারিয়ে যাবো।
    তবে একা নয়, আমার অনুভূতিগুলোকে সাথে নিয়ে।
    যদি পারো, আমার কবরটা দিও খুব নির্জনে, যাতে কেউ খুঁজে না পায়।
    কারণ আমি একা থাকতেই ভালোবাসতাম ।

    আমার কবরের উপর তোমরা একটা ডালিম গাছ লাগিও।
    ভরদুপুরে ছায়াটা যাতে মুখ ঢেকে রাখে,
    আমি যে আলো সহ্য করতে পারিনা।

    কয়েকবছর বাদে আমার শরীরের পুষ্টি নিয়ে,
    যখন গাছে প্রথম ডালিমটা দুলবে,
    দেখো, কোন মানুষ যাতে সেটা না ছোঁয়।
    মানুষদের প্রতি আমার ভীষণ অভিমান।
    প্রথম ডালিমটা পাখিদের জন্য রেখো,
    একটা শস্যদানার বিনিময়ে
    তারা আমাকে ভালোবাসা দিয়েছিলো।

    আমার কবরে কোন বেড়া দিওনা।
    শেয়াল-কুকুর যদি ছিন্নভিন্ন করে নেয় আমাকে, তাতেও আমার তেমন আফসোস নেই।
    একটু আফসোস হবে, পাখিদের জন্য।
    তবে বেঁচে থাকতে থাকতে শিখেছিলাম,
    এটাই জগতের চিরকালীন নিয়ম।

Skip to toolbar