Profile Photo

নীল চন্দ্র চাকমাOffline

  • nilchandra
  • নিজেই কর

    ওরে ও মাস্টর, দিবাকর,
    আসছে সেদিন ভয়ংকর!
    শিক্ষার্থীদের কাজ দিয়ে
    নিজেই কর নিজেই কর।
    খাতায় যদি ভূলে ভরা
    লেখা যদি বেজায় থোড়া,
    ফেলের সংখ্যা অধিকতর
    নয় কি সেটা লজ্জ্বাকর?
    তাই তাদের কাজ সহজ-কঠিন
    নিজেই কর নিজেই কর।
    তাদের টাকায় চলিস ফিরিস
    তাদের দোয়ায় জীবনভর
    নইলে কি আর সাধে
    মানুষ গড়ার কারিগর?
    শিক্ষার্থীদের সহায়তার দোহায়
    সব নিজেই কর নিজেই কর।
    সঠিক শিক্ষায় যদি সে
    নিজের পায়ে দাঁড়ায় শেষে,
    তোমার চেয়ে মস্ত বড়
    তুমি হবে তার চাকর!
    আসছে সেদিন ভয়ংকর,
    তাই নিজেই কর নিজেই কর।
    নির্ভরশীল রাখ পরের ওপর
    অথর্ব করে জনমভর,
    তোমার জীবন ভালোই কাটুক
    আসছে সেদিন ভয়ংকর।
    শিক্ষার্থীদের যত কাজ
    নিজেই কর নিজেই কর।
    (০৮/১১/২০২০)

Skip to toolbar