-
কৃষ্ণকলি,
রহিম সৈকত,তোমাদের পাড়ায় তাকে বলে কালো মেয়ে
কপালে নেই কোন সুপুরুষ, জুটবেনা বিয়ে,
তার মাঝে দেখেছিনু চপলা হরিণীর চোখ,
অনুক্ত উচ্চারণে আন্দোলিত এক জোড়া ঠোঁট।সাদা চামড়ার ভাঁজে নরম মাংস খোঁজা
তোমার সেই সমাজের কি সাধ্য বল?
কৃষ্ণার অন্তঃপুরের নাগাল পাওয়া কি সোজা?
অথচ আধারে তারে দলিতে কত ছল!তারে তোমরা প্রেম দিতে চাওনা,
তবে তার নরম তুলতুলে মাংসের স্বাদ চাও!
মমতায় না জড়ালেও বাইতে চাও রতি নাও!
দ্বার খোলেনি বলে অপবাদ দাও সবে।কাদার মাঝে তোমরা কখনো সাদা দেখেছ?
শ্যাম শুভ্রা তেমন কাদার মাঝে সাদা শুভ্র,
অথচ তোমরা তারে কত কি যে ভেবেছ!
অন্তর্দৃষ্টি মেলে দেখ এক আদিগন্ত অভ্র।__২৯ সেপ্টেম্বর, ২০২০
Friends
জোহান
@johan
ইব্রাহিম আল মুজাহিদ
@mojahid
আবু তালহা নাটোরী
@abutalhanatori
Nill Kabbo
@nillkabbo
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
পারভেজ হোসেন
@parvejhosen
ইসমাইল আরিফ
@ismailarif
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
