Profile Photo

জোহানOffline

  • Johan
  • Profile picture of জোহান

    জোহান

    • 7 months, 4 weeks ago

    স্ত্রী

    তবু সে ব্যাকটেরিয়া, তাকে ভালবাসি—
    সমস্ত ইনকাম দিনশেষে তার হাতে তুলে দিই—
    ঝনঝন করে ফেলি, তার পায়ের কাছে
    কাঁদতে কাঁদতে কতবার, আহা—
    নিজেকে চুবিয়ে রেখেছি বাথটাবে— লজ্জায়, সহমরণে
    তার সাথে একখাটে শুতে হচ্ছে ভেবে,
    বহুবার চলন্ত ট্রেন হতে ঝাপাতে চেয়েছি;
    রেলের চাকার তলে, ফাটাতে চেয়েছি এই ঘুমবাহী মাথা—
    লাল টমেটোর ঢঙে, কিম্বা নারকেল ফাটার শব্দে— হুবুহু যেমন ফাটে
    তবু সে আসে বারবার— আমাকে ধরে রাখে— ছিটকে যাবো ভেবে, জগৎ সংসার হতে
    পুনশ্চ সে তবু ব্যাকটেরিয়া, তাকে ভালোবাসি— স্ত্রীর মত
    স্তন চেপে ধরে— গভীরভাবে— যেনবা ঘুমিয়ে পড়ছি আমি এক পোষাকেই

    ২০১৯

দুটি সিংহ লড়ায়ের পূর্বে নিজেদের নখর গুটিয়ে ফেলে। কেবল মানুষই স্বজাতি নিধনে মারণাস্ত্রে ব্যবহার করেছে শিল্পের নকশা।

জোহান কুতুবী

জোহান

artist

  1. পয়গম্বর

Skip to toolbar