-
এক অসমাপ্ত মহাকাব্য
তোমার জন্য বানাতে চেয়েছিলাম প্রেমের তাজমহল,
গড়ে তুলতে চেয়েছিলাম নতুন এক মেসোপটেমিয়া;
সিন্ধু আর ইউফ্রেটিস নদীতে দিতে চেয়েছিলাম বাঁধ—
হলো না কিছুই।দ্বিতীয় মহাপ্লাবন আসলেও হয়তো থামিয়ে দিতাম,
বিদীর্ণ করতে পারতাম পরাক্রমশালী নমরূদের বুক;
লক্ষ্যভেদী তীরে বিঁধতে পারতাম একিলিসের গোড়ালি,
মজনুকে বসিয়ে রেখে পাহাড় কেটে মরুভূমি করে দিতাম—
কিংবা চণ্ডীদাসকে পুকুরপাড়ে বসিয়ে রাখতাম আরও ঊনচল্লিশ বছর!
আমি তো কৃষ্ণগহ্বরের মুখেও তালা ঝুলিয়ে দিতে চেয়েছিলাম।অথচ, বাজারের ফর্দের বাইরে একটি নীল শাড়ি কিনতে পারিনি আমি;
একসাথে জোছনায় ভিজে যাওয়ার অবসরটুকু মেলেনি।
কাঁচামরিচ আর পেঁয়াজ কাটার ছলে সামান্য খুনসুটি—
সেই ফুরসতটুকুও হারিয়ে গেছে অসময়ে।
বিলের ধারে পড়ন্ত বিকেলে হাত ধরে হাঁটা,
কিংবা লুকিয়ে ম্যাটিনি শো দেখা— কিছুই করা হলো না।একটি আস্ত রান্নাঘর বানাতে পারিনি আমি,
গুছিয়ে তোলা হলো না আমাদের এই নতুন সংসার;
তোমার দরজার ছিটকিনিটুকুও কেনা হলো না—
তার আগেই তুমি চলে গেলে দূরে, বহুদূরে।
Friends
ইব্রাহিম ইবনে ইদ্রিস
@ibrahim
Emar
@emarkaji2k26
BONI AMIN
@boniamin
মো আবু জার হোসেন
@abujar
Shariful islam Sumon
@sharifulislamsumon
মারওয়া জান্নাত মাইশা
@maisha27
Walid Forhad
@walidforhad
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
