Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    5 months, 1 week ago

    ।।হামদ।। (আল্লাহর প্রশংসা)-০২
    গীতিকার -আবুল হাসান তুহিন

    আল্লা তুমি অন্তর্যামী কর মেহেরবান,
    তুমি অসীম তুমি রহিম তুমিই রহমান।
    তুমি গাফফার, তুমিই জব্বার তুমি সুবহান,
    তোমার প্রেমে মগ্ন থাকুক আমার সারা প্রাণ।।

    বিপদ-দিনে তুমিই কেবল দাও গো শীতল ছায়া,
    ভুবন জুড়ে ছড়িয়ে আছে তোমার অপার মায়া।
    পাপের পাহাড় বুকের মাঝে আছে যত জমা,
    পাপী-তাপী গুনাহগার চাই সকলে ক্ষমা।
    পূণ্য কাজে মনের মাঝে তুমি বিরাজমান,
    তোমার প্রেমে মগ্ন থাকুক আমার সারা প্রাণ।।

    অন্ধকারে পথ হারানো আমি মুসাফির,
    তোমার দয়ার আলোক পেলে হবো যে স্থির।
    করো দিদার আল্লাহ তুমি আমায় কর রহমত,
    তোমার নামের উসিলাতে বাড়ে যে বরকত।
    তুমি মালিক, তুমি খালিক, তুমিই যে মহান,
    তোমার প্রেমে মগ্ন থাকুক আমার সারা প্রাণ।।

    ০১/০৪/২০২৬/ বুধবার

Skip to toolbar