-
প্রতিযোগিতা
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানআধারের জয়ধ্বনি ধরনীর পর
দিকে দিকে মুচকি হাসি শয়তানের
মানুষগুলো হারিয়ে ফেলছে মানবতা
আজ পৃথিবী পরে বিজয়ী অমানবিকতা
ধর্ষণ খুন হানাহানি মারামারি সহজলভ্য হয়েছে এখানে।পৃথিবী ডিজিটাল হচ্ছে মধুর কথা
মানুষগুলো কেন নোংরা হচ্ছে,কোথায় সভ্যতা
মানুষের বিবেক মানুষের ভালোবাসা অচেনা
আজ খুজি আমরা কোথাও পাওয়া যাচ্ছে না
শুধু সাদা মনের মানুষেরা কোনঠাসা এখানে ওখানে।দলে দলে বিভাজিত আজ আদম সন্তান
বুঝি কেউ কারো নয়,কার আগে কে যাবে
তার প্রতিযোগিতা বিশ্বময়।আজ নিঠুর স্বার্থের খেলায় পৃথিবী উল্লসিত
যুদ্ধ করে রক্ত ঝরিয়ে তবু আপনার জিত্ চাই
কারো তরে কেউ নয় শুধু আপনায় ব্যস্ত সবাই
পৃথিবীর পথে স্বার্থপরতা চলাচল যন্ত্রণাময়।
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।
