Profile Photo

রেহমান স্বাধীনOffline

  • rehmansadhin
  • Profile picture of রেহমান স্বাধীন

    রেহমান স্বাধীন

    3 months, 3 weeks ago

    ~সুখের সংজ্ঞা~
    অসুখ — তা কী?
    আমি জানি না।

    সুখ-এর সঠিক সংজ্ঞাই বা কী?
    সেটাও আমার জানা নেই।

    তবে লোকমুখে সুখ নিয়ে অনেক কথাই তো শুনেছি।
    কখনো আড়াল থেকে কান পেতে,
    কখনো ভালোবাসার চোখে উঁকি দিয়ে
    সেগুলো বোঝার চেষ্টাও করেছি।

    আমি মিথ্যে বলব না—
    অন্তত তোমার কাছে তো নয়।

    সবার কাছে “সুখ” শব্দটির অর্থ এক নয়—
    লোকে আমায় তাই-ই বলে।

    কেউ বলে, সম্মানই আসল সুখ।
    কেউ সুখ খোঁজে অর্থে।
    আবার কেউ মনে করে,
    স্বাধীনভাবে বেঁচে থাকার মাঝেই লুকিয়ে আছে প্রকৃত সুখ।

    কারো কাছে সুখ ধরা দেয় ক্ষমতা হয়ে।

    এভাবেই বহু বছর ধরে
    লোকমুখে শুনে আসছি সুখের
    শত শত সংজ্ঞা।

    তাই,
    আমার কাছেও এখন সুখের
    একটি আলাদা, স্বতন্ত্র সংজ্ঞা আছে।

    আর তা হলো—

    তোমাকে একটুখানি লুকিয়ে লুকিয়ে দেখা।

    এই সংজ্ঞাটি আমি আবিষ্কার করেছি
    তোমাকে প্রথম দেখার পরেই।

    তুমি হয়তো আমার সুখের সংজ্ঞা জানো না,
    তাই আমাকে পাগল ভাবো।

    হা হা হা…

Skip to toolbar