-
রমজান
– শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানএলো রমজান ফিরে
দিন মাস বছর ঘুরে
এলো ফিরে পবিত্র রমজান
সকল মানুষের দ্বারে।রাখো রোযা এই রমজানে
খুজ না ভাই অযুহাত
আল্লাহ্ র সন্তুষ্টি অর্জনে
দিবা রাতি করো ইবাদত।রমজান শুদ্ধ হওয়ার তরে
নিজেকে সংশোধন করে
তাকওয়া অর্জন করে
ইহকালে পরকালে মুক্তির তরে
এসেছে এই পবিত্র রমজান
সবে রাখো তার সন্মান।পবিত্র রমজান ইবাদতের তরে
পড় নামায পড় কুরআন
দিবস রজনী ইবাদতে থেকে
করো সবে জ্ঞান অর্জন।ত্যাগ করো কুফরি
ত্যাগ করো মিথ্যা বলা
দেহের মনের শুদ্ধতা এনে
নির্মল করো তব পথচলা।এসেছে রমজান মুক্তির সুযোগ
কাজে লাগাও ভাই সবে
গুনাহ যেন মুছতে পারো
সে চেষ্টা করো দেহ মনে তবে।আবার এসেছে রমজান
রাখ তবে এর সম্মান
মজবুত করতে চাইলে ঈমান
মেনে নাও আল্লাহ্ র আইন।
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।