Profile Photo

মুহাম্মদ মুর্শিদ জামিনOffline

  • mohammadmurshedzamin
  • Profile picture

    তুমি নীল জলরাশির ঢেউ
    মুর্শিদ জামিন

    এ কেমন নিঃশব্দে পথ চলা
    কাউকে না জানিয়েই,চলে যাওয়া
    নিরব অভিমানে ।
    সে ছিল ভালোবাসায় পূর্ণ নদী
    টইটুম্বুর,কেউ জানলো না
    কেউ পেলোনা উত্তাপ ভালোবাসার ।

    জলাঙ্গীর ঢেউয়ে ভরা উদাস
    দুপুরে ,কার বাঁশি বাজতো
    ভৈরবী রাগে বুকের পাজরে পাজরে
    কি পাইনি সে,কি কান্না ছিল তাঁর
    বুকে।

    যৌবনে ,উনিশে,কুড়িতে,বাইশে
    কি যে উত্তাল ঢেউ ছিল হৃদয়ের বেলাভূমিতে,
    পাল ছেড়া তূফান ছিলো,
    অপলক দৃষ্টি ছিল তার মুখে ,
    কি যে খুজিত,অহরনিশি মুগ্ধতায়।

    তোমাকে ভেবে ভেবে
    লিখতে পারে কাব,তোমাকে না পেয়ে
    বিষাদে,উলঙ্গ,অসভ,উন্মাদ
    পথ হারা পাখি ,সুর হারা বীণা
    বেসুরা মৃদঙ্গ।

    এক জীবনে পাওয়া,না পাওয়ার
    কতো কাব্য,কি ছিলো তার,কি ছিলো না মোর,
    নির্ঘূম রজনী ,না পাওয়া ভোর
    এখনও চেয়ে থাকে
    আসমান
    তুমি নীল জলরাশির ঢেউ !

Skip to toolbar