Profile Photo

শেখ নাসির উদ্দীনOffline

  • ShekhNasirUddin
  • আজকের এই দিনে
    ………………………………….……
    শেখ নাসির উদ্দিন

    উনপঞ্চাশ এর দুর্ভিক্ষ, ঘাম ঝরানো তপ্ত দুপুর
    কনকনে শীতের মধ্যরাত, হিম্ বায়ু প্রবাহ
    ছিন্ন মলিন আব্রু, বন্ধ চোখে শরীরে কাঁপুনি
    শির শিরে হিমেল হাওয়ায় নারী দেহের গন্ধ
    অস্পষ্ট তারার আলোয় খুঁজে পাবার হাতছানি
    এমনই এক বিচারহীন সময়ে নব অস্তিত্বের প্রকাশ ।।
    কালের চক্রে ভাসতে ভাসতে একাত্তরের সংগ্রাম
    জব্রু থব্রু কায়া যোদ্ধার, যুদ্ধ জয়ের প্রাণায়াম।‌
    রাজাকারের মুনাফেকি, হানাদারের গ্রেনেড বিস্ফোরণ
    মেঘের গর্জন, জল বিদ্যুতের ঘর্ষণে জ্বলন্ত উল্কাপিণ্ড
    ঘন নিঃশ্বাসে কাপিত গগন, নিস্তব্ধ নিথর জোড়া দেহ
    নয়ন বেয়ে গড়িয়ে পড়া আবেশের শুভ্র ঘন জল,
    আটাশির বন্যা, মহাসমুদ্রের স্রোতধারা
    শুভ্র লালাময় জলে সয়লাব শৈবালের বিকাশ।।
    নিরবিচ্ছিন্ন সাঁতার,বিরামহীন প্রতিযোগিতা
    অনস্তিত্বের অস্তিত্বের প্রশ্ন, স্বাধীনতার মহা সংগ্রাম।
    বিলিয়ন প্রতিযোগী, জেতার অধম্য প্রতিশ্রুতি
    অধম্য নেশা, ওপারের বিজিত স্বাদ,
    সংরক্ষিত বিলিয়ন প্রতিযোগিতার প্রবেশাধিকার,
    কেবল একজনের নিরাপদ উন্মুক্ত আবাস।
    এমনই এক মহা ক্ষণে হলো আপন অস্তিত্বের প্রকাশ।।

    @highlight

Friends

Skip to toolbar