-
• 4 years, 9 months agoHossain Ahmad Khan• 4 years, 9 months ago
আমার আত্মবিশ্বাস
মানুষের জীবনে ‘ধাক্কা’ আসবেই— এটা অনিবার্য ৷ আসলে ধাক্কা আসার দরকারও ৷ কারণ ধাক্কা না খেলে শিক্ষা হয় না ৷ যে এই ধাক্কায় তাল সামলাতে না পেরে পড়ে যায়, তার জীবনে উঠে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম! বরং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সে আর কোনোদিনই সোজা হয়ে দাঁড়াতে পারে না! পড়ে থাকে ব্যর্থতার অতল গহ্বরে!!
আর যে এই ‘ধাক্কা’ সামলে নিতে পারে সে-ই জীবনে কিছু করতে পারে ৷ জীবনকে কিছু দিতে পারে ৷ এই ধাক্কা তার অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করে এবং পরবর্তী জীবনে সেটা সফলতার চাবিকাঠি হয় ৷ তবে এই ধাক্কা সামলানো সহজ কোনো কাজ নয় ৷ যদি এটাকে শুধু কঠিন বলা হয় তবুও কমই বলা হবে! এর জন্য চাই মজবুত আত্মবিশ্বাস, সুদৃঢ় আত্মপ্রত্যয় আর সুনির্ধারিত লক্ষ্য ৷
আমার জীবনেও এসেছিল এমন একটি ধাক্কা! যেটা আমাকে শুধু ফেলে দিতে নয়, বরং ভেঙ্গে ফেলতে উপক্রম করেছিল! পরে অবশ্য ভেবে আমি নিজেই অবাক হয়েছি যে, সেটা আমাকে কতটা নিচে ফেলে দিচ্ছিলো!! এ ক্ষেত্রেও আমাকে
সাহায্য করেছে আমার লক্ষ্য, আমার আত্মবিশ্বাস, আমার আত্মপ্রত্যয় ৷আমি যখনই ভেঙ্গে পড়তে উপক্রম হয়েছি তখনই আমার লক্ষ্যের স্মরণ, লক্ষ্যে পৌঁছানোর সুদৃঢ় ইচ্ছা এবং ‘লক্ষ্যে পৌঁছতে পারবো’ এই আত্মবিশ্বাস আমাকে সাহায্য করেছে, সাহস যুগিয়েছে ৷ আমাকে উদ্দীপ্ত করেছে, আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল করেছে ৷ ফলে এখন আমার আত্মবিশ্বাস এই পর্যন্ত গিয়ে পৌঁছেছে যে, পুরো পৃথিবীকেই আমার লক্ষ্যের বিপরীতে রেখে দিতে পারি!!
তবে সবকিছুর আগে হলো, আল্লাহ তাআলা রহমত! তাঁর দয়া ও রহমত এবং দান ও অনুদান ছাড়া কিছুই সম্ভব নয় ৷ আমার ক্ষেত্রে আসমানের এ অদৃশ্য রহমত আমি পূর্ণ মাত্রায় অনুভব করেছি ৷ তাই এই দয়া ও রহমত এবং দান ও অনুদানের জন্য, করুণার এই শিশির-বর্ষণের জন্য আকাশের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু ‘কৃতজ্ঞ’ শব্দে যেন অন্তরের কৃতজ্ঞতার পূর্ণ প্রকাশ ঘটে না। তাই বলতে চাই, আসমানের প্রতি আমি ‘শোকরগুযার’।