Profile Photo

ইসলামের আলোOffline

  • islameralo
  • Profile picture of ইসলামের আলো

    ইসলামের আলো

    • 5 years, 1 month ago

    ইসলামী গল্প-২২
    রাস্তায় হাঁটতে হাঁটতে জনৈক দেনাদারের সাথে দেখা হলো হুজুরের। হুজুর বললো, “আসসালামু আলাইকুম।” সালামের জবাব দিতে দিতে জনৈক ভাবলো “কী এক মুসিবতে পড়লাম রোজা রমজানের দিন!”
    .
    মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে জনৈক বললো, “হুজুর তো আমার কাছে ৭০০ ট্যাকা পাইতেন না?”
    .
    “জ্বে, জ্বে।” হুজুরের অমায়িক উত্তর।
    .
    পকেট থেকে ১০ টাকার একটা নোট বের করে হুজুরের হাতে গুঁজে দিয়ে জনৈক বললো, “এই লন, হুজুর। রমজানে একটা ফরজ আমল করলে ৭০টা ফরজ আমলের সোয়াব। তাই ১০ ট্যাকা দিলাম।” এই বলে পা টিপে টিপে চলে যাচ্ছিলো জনৈক।
    .
    হুজুর ভাবলো, “আমার অস্ত্র দিয়া আমারেই মাইর দিয়া গেলো? এ হইতে পারে না!” তারপর জনৈককে ক্যাঁক করে পেছন থেকে ধরলো। জনৈক ভড়কে গিয়ে বললো, “আবার কী হইলো, হুজুর? দিলাম তো ৭০০ ট্যাকা।”
    .
    হুজুর বললো, “৭০ গুণ সাওয়াবের ওই হাদীসটা তো দ্বা’ঈফ।”
    .
    “কী কন, হুজুর? কিছু তো বুঝি না।”
    .
    “দ্বা’ঈফ, মানে দুর্বল।”
    .
    “হেহ! হাদীস আবার সবল-দুর্বল কেমনে হয়?”
    .
    “দুর্বল মানে বর্ণনা সূত্র দুর্বল। হাদীসটা বর্ণিত হইছে সাঈদ ইবনে মুসাইয়িব থেইকা সালমান ফারসি রাদ্বিয়াল্লাহু আনহুর সূত্রে। কিন্তু সাঈদ তা সরাসরি শুনেননাই। বর্ণনা পরম্পরায় গ্যাপ আছে। তাছাড়া এর ইসনাদে আলি ইবনে জায়েদ নামের একজন বর্ণনাকারী আছেন। ইমাম আহমাদ এনারে দুর্বল বর্ণনাকারী কইছেন। সিয়ারু আলামিন নুবালা কিতাবে উল্লেখ আছে। ইমাম রাযি কইছেন এই হাদীসটা মুনকার। উমদাতুল ক্বারী গ্রন্থেও একই কথা আছে। দুর্বল বর্ণনার উপর আমল করা ঠিক না। দেন, আমার বাকি ৬৯০ ট্যাকা দেন।”
    .
    জনৈকের ততক্ষণে মাথা ঘুরান্টি দেওয়া শুরু করেছে। বললো, “পানি! পানি!”
    .
    হুজুরের জবাব, “আরে পানি তো ইফতারের পর। দেন, দেন, ৬৯০ দেন।” কাঁদো কাঁদো মুখ করে বাকি টাকা দিয়ে দিলো জনৈক।
    .
    হুজুর সেখান থেকে ৫০০ রেখে বাকি ২০০ টাকা আবার জনৈকের হাতে দিয়ে দিলো। জনৈকের মুখ উজ্জ্বল হয়ে উঠলো, “২০০ ট্যাকা মাফ?”
    .
    হুজুর বললো, “আরে না, না। এইটা আপনার কাছে আমানত রাখলাম। আমার পক্ষ থেইকা কোনো গরীব মিসকীনের হাতে তুইলা দিবেন। আমিও সাওয়াব পামু, আপনেও সাওয়াব পাইবেন।”
    .
    জনৈকের মুখ আবার গোমড়া হয়ে গেলো। তা দেখে হুজুর বললো, “আরে মিয়া যা কইছি তা করেন। রমজান মাসে ২০০ ট্যাকা দান করলে ১৪০০০ ট্যাকার সাওয়াব।”
    .
    জনৈক রেগে অগ্নিশর্মা হয়ে বললো, “আপনেই না এট্টু আগে কইলেন দুর্বল না কী জানি?”
    .
    “তাতে কী হইছে? ফাযায়েলের ক্ষেত্রে দুর্বল বর্ণনার উপর আমল করা যায়। আর যে কোনো নেক আমলের সাওয়াব এমনিতেই দশ থেইকা সাতশ গুণ হয়। যান, যা কইছি তা করেন।”
    .
    কপাল চাপড়াতে চাপড়াতে সেখান থেকে চলে গেলো জনৈক।

মোহাম্মদ শাফেয়ী মাহমুদ

ইসলামিক লেখক

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

 

Friends

Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Tuly Alam
@tuly-alam
Profile Photo
Imamul Islam
@imamul-islam
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar