-
একটাও কবিতা ছাপা হয়নি কোথাও,
তিল তিল করে সাদরে গড়ে তোলা কাব্যগ্রন্থ গুলি
দুমড়ে-মুচড়ে আছে তালাবদ্ধ ট্রাংকে,
জীবনের সাধনাগুলো অকৃতকার্য ঘোষণা করবে নিজেকে,
সেদিন জীর্ণ জীবনের ভাঁজে লুকিয়ে যাবো আমি,
হয়তো তখন দু-একটা কাব্যমালা পরবে কারোর গলে,
প্রশংসায় পঞ্চমুখ হবো আমি,
পরক্ষণেই আড়ালে শোনা যাবে ঠাট্টা-মাখা বাণী,
জীবনের সাধনার ক্রান্তিলগ্নে হেসে উড়িয়ে দেবো ব্যর্থ চেষ্টাগুলো,
নিজের মাথায় নিজেই হাত বুলিয়ে শান্ত করব নিজেকে,
বই তো অনেকই ছাপা যায়,
কবিতা তো অনেককেই পড়ানো যায়!
কী লাভ জোর করে?
ভালোবাসা কি জোরাজোরিতে হয়,
যদি স্বেচ্ছায় না চায়?
উৎসর্গ: বেলা
১৪ সেপ্টেম্বর ২০২১
Friends
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot

