-
একটি চিন্তা বইতে দাও
ড. সুলতান আশরাফী
……………………………………………..
কেবল একটি চিন্তা বইতে দাও
তার মতো নিজের মতো নির্মাণ করুক গতিপথ
আলোর মতো পথের দিশা দিতে দিতে এগিয়ে নিয়ে যাক।
যে চিন্তাকে সঙ্গী করে চলা শুরু হলো পথ
বন্ধুর মতো সম্মুখে এগিয়ে নিয়ে যায়
নির্মিত হয় আগামী ভবিষ্যৎ।
দূর ভাবনা কেবল দূরে সরিয়ে রাখে শান্তির আরশ
নিজের খোঁজে নিজেই গড়ে তোলে উঁচু দেয়াল
বন্ধুর মতো শ্বাশত নিগুঢ় অন্য সকল চিন্তাগুলো হয়ে পড়ে আড়াল।কেবল একটি চিন্তা বইতে দাও
তার স্রোতে অনাদিকাল হতে কথা বলে চলে
বন্ধুর মতো গোপনে নিরবে একাকী।
হীরের মতো জ্বলজ্বল করে এক একটি শব্দ
এক একটি বাক্য বেধে রাখে প্রবলভাবে
নদী আর সমুদ্রের মতো করে আলিঙ্গন
তখন ধরা পড়ে যায় সত্য মিথ্যের আলাদা বসতিস্থল
সুখ অসুখের আলাদা আলাদা প্রতিচ্ছবি।কেবল একটি চিন্তার স্রোত বইতে দাও
স্বাধীন বালকের মতো ছুটে বেরানোর
উপায় পেলে একটি চিন্তাই যথেষ্ট
সকল অতৃপ্তির দুঃখ ঘোচাতে
সকল ঘৃণার আঁচড় ছাড়াতে
নষ্ট মনে হওয়া পৃথিবীর সকল সুখের রহস্য পেতে।
Friends
পি.কে. সরকার
@pksarker
Nishat Rima
@nishat-rima
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
শরিফ কবিরাজ
@sharifkobiraj
Ashrafi Rebellious
@ashrafi
Md shohag rana
@shohag9011
পারভেজ মনিরা
@parvez-monera
আজীমি
@azeemi
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah

