Profile Photo

Shahana SirajiOffline

  • Shahana-Siraji
  • Profile picture of Shahana Siraji

    Shahana Siraji

    4 years, 5 months ago

    এসো স্থির হয়ে যাও

    আমি অসুস্থ বলে তোমার ঘুম আসছে না
    অথচ পাশে থকেই চলে গেলে
    একবার কপাল ছুঁয়ে দেখলে না
    তাপমাত্রা কতো ডিগ্রী!
    আমি যখন এপাশ ওপাশ করি
    তুমি আলাদা ঘরে চলে যাও
    বাতিটা তখনো জ্বালানো থাকে
    একবার ভাবলে না আলোতে ঘুমুতে পারি না।

    বাবুর কান্নার শব্দে বিরক্ত হও
    বিরক্তিতে কপাল কুঁচকাও
    একবারো চিন্তা করলে না
    আমার কষ্ট হচ্ছে
    আমি অসুস্থ বলে তোমার ঘুম আসে না
    অথচ তেষ্টায় পাই না জল
    ভালোবাসার রঙ এতো ভিন্ন
    ভোরের পাখিরা ডেকে বলে,
    নাশতা বানাতে যাও
    না হয় না খেয়েই অফিসে যাবে
    কোঁকড়াতে কোঁকড়াতে বাবুকে নিয়ে
    নাশতা বানাই
    খেতে খেতে বলো ওমলেটে লবণ বেশী!!
    অফিসে গিয়ে বলো কাজে মন বসছে না তুমি অসুস্থ!
    হাসতে হাসতে বলি, এসো স্থির হয়ে যাও…

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar