Profile Photo

Musfika JahanOffline

  • musFika@
  • Profile picture of Musfika Jahan

    Musfika Jahan

    4 years, 5 months ago

    পাপী বান্দার আর্তনাদ

    এই পাপ মুলুকে পাপ করেছে সবাই,
    করেনি শুধু পেয়ারা নবী মোহাম্মদ (সাঃ)।
    আমি তারই একজন পাপী উম্মাহ,
    করেছি জেনে না জেনে পাপ শত শত।

    আমি জানি আমি এক অধম পাপী,
    যার এই পৃথিবীর ঘাস, ফুল, ফল, পাখি চেনা শেষ।
    আছে শুধু বাকি ক্ষমা চাওয়া,
    সকলের তরে।

    আমি দুচোখ ভরে দেখেছি,
    দুনিয়ার পাপের মেলা।
    সেই মেলা ভাসিয়ে নিয়েছিল মোরে,
    জাহান্নামের ঠিকানায়।

    আমি পেয়ারা নবীর গোনাহগার উম্মাহ,
    করেনি আমি পাপের গননা।
    দুদিনের দুনিয়ায় মত্ত হয়ে,
    করেছি পাপ শত শত।

    এখন আমি বড্ড ক্লান্ত,
    ক্ষমা চাই প্রভুর দরবারে করজোরে।
    দুহাতে করেছি কত শত পাপ,
    হাশরের মাঠে কি দিব তার জবাব।
    দুপায়ে করেছি কত শত অন‍্যায়,
    কেমনে যাব তাতে ভর করে আল্লাহর দরবারে।
    দুচোখে দেখেছি কত ভুল,
    কেমনে দেখব আমি জাহান্নামের শূল।
    দুকানে শুনেছি কত মন্দ কথা,
    কীভাবে সইব আমি জাহান্নামের দহন যন্ত্রণা।

    পাপের এই দুনিয়ায় আছি আমি মোহে পড়িয়া,
    যেদিন কাটবে মোহ আমার,
    চাইতে পারবো কি ক্ষমা প্রভুর দরবারে।
    নাকি মালাকুল মওত আসিয়া,
    লইবে আমার জান কবজ করিয়া।

    শয়তানের ধোকায় পরিয়া করেছি শত শত পাপ,
    কেমন করিয়া কাটাবো আমি কবর জীবনের আজাব।
    হে রহমানুর রহিম,
    আমি তোমার বড় পাপী বান্দা,
    পাপের নাইকো কোনো শেষ।
    তবুও তুমি রহমানুর রহিম,
    ক্ষমা করিয়া মোরে তুমি,
    আপন করিয়া লও,
    হেদায়েতের নূর দিয়া।

Skip to toolbar