Profile Photo

Rana ZamanOffline

  • RanaZaman
  • Profile picture of Rana Zaman

    Rana Zaman

    4 years, 8 months ago

    টাকা ভালো টাকা মন্দ
    রানা জামান

    টাকা উড়িয়ে নিয়ে যায় মানব সন্তান
    আকাশে অথবা পাতালে
    নেশাগ্রস্ত হলে ছুড়ে ফেলে অন্ধকূপে

    টাকা জীবনের অবিচ্ছেদ্য অংশ
    টাকা ছাড়া চলেই না
    টাকা বাঁচায়
    আবার মারেও

    টাকা ছড়া কবিতা প্রবন্ধ কখনো পত্রিকা

    কর্জ দেয়া টাকা বেশি চাইলে সম্পর্কে ফাটল

    টাকার কমতি থাকলে প্রেমিকা পালায়
    সংসারে অশান্তি থাকে টাকার অভাবে

    টাকার শরীরে রক্ত লেগে থাকে
    রক্তমুক্ত টাকা পাওয়া মুস্কিল

    নির্লোভের টাকা না থাকলেও শান্তি থাকে মনে
    যত টাকা কম ততো শান্তি
    যদিও টানাটানি থাকে জীবন যাপনে

    টাকা সময় মতো হাতে এলে কাজের
    অনেকের প্রয়োজন ফুরালে টাকা আসে

    শত্রুতা সৃষ্টিতে টাকা মোক্ষম অস্ত্র

    টাকা ভালো টাকা মন্দ
    টাকায় থাকে বাজে গন্ধ
    টাকা থাকলে হাতে কম
    সীসামুক্ত থাকে দম।

Skip to toolbar