তুলট | A.S.M SOHEL BHUYAN | Activity
পূর্ণিমা
এ.এস.এম সোহেল ভূঁইয়া
উঠেছে আজ পূর্নিমা চাঁদ
আকাশ জুড়ে আলো,
জোছনা তার নীরব ভাষায়
বলছে কত ভালো।
শিউলি-গন্ধ ভেসে বেড়ায়
নিশীথ রাতের বুকে,
ঘুমের দেশে ডুবে আছে
নগর আপন সুখে।
নদীর জলে রুপোর নূপুর,
বাতাসী গায় গান,
চাঁদের নিচে পৃথিবী যেনো
নীল স্বপ্নের প্রাণ।
তবু কেন বুকের মাঝে
বাজে শূন্য বাঁশি?
আলো পেয়ে মনে আমার
আসে না কেন হাসি?
চাঁদ তো আজ পূর্ণ হয়েছে,
পূর্ণ নীল আকাশ,
আমার ঘরে পূর্ণিমা নেই-
নেই তো মনের বাতাস।
কত যে কথা জমে আছে
নিঃশব্দেরই তলে,
কত স্মৃতি জোছনা হয়ে
চোখের কোণে জ্বলে।
যে মানুষটি ছিল একদিন
হৃদয়জুড়ে কাছে,
আজ সে শুধু স্মৃতির মতো
নীরব হয়ে আছে।
হাজার চাঁদ উঠুক তবু
শূন্যতা কি ভরে?
হারিয়ে যাওয়া আপন মানুষ
ফিরবে কি আর ঘরে?
পূর্ণিমা তাই শেখায় আমায়
আলোতেই সুখ নয়,
সবচেয়ে গভীর অন্ধকারে
সুখের আবাস হয়।
কিছু ব্যথা চাঁদের আলোয়
আরও স্পষ্ট হয়,
কিছু শূন্যতা পূর্ণিমাতেও
কখনো পূর্ণ নয়।
তবু আমি চাঁদের পানে
চেয়ে থাকি চুপে,
হয়তো কোনো হারানো ভোর
আসবে আলো রূপে।
হয়তো কোনো জোছনা রাতে
মুছে যাবে ক্ষত,
অপূর্ণতার বুকের মাঝে
করছি তোমার ব্রত।
চাঁদ থাকবে আকাশজুড়ে,
জোছনা নামবে ধীরে
আমি শুধু খুঁজব আমায়
আমারই অন্তরে।
কারণ মানুষ পূর্ণ হয় না
চাঁদের আলো পেলে,
পূর্ণতারই অর্থ খুঁজে
অপূর্ণতায় মেলে।
পূর্ণিমা
এ.এস.এম সোহেল ভূঁইয়া
উঠেছে আজ পূর্নিমা চাঁদ
আকাশ জুড়ে আলো,
জোছনা তার নীরব ভাষায়
বলছে কত ভালো।
শিউলি-গন্ধ ভেসে বেড়ায়
নিশীথ রাতের বুকে,
ঘুমের দেশে ডুবে আছে
নগর আপন সুখে।
নদীর জলে রুপোর নূপুর,
বাতাসী গায় গান,
চাঁদের নিচে পৃথিবী যেনো
নীল স্বপ্নের প্রাণ।
তবু কেন বুকের মাঝে
বাজে শূন্য বাঁশি?…Read More