Profile Photo

A.S.M SOHEL BHUYANOffline

  • a.s.msohelbhuyan
  • Profile picture of A.S.M SOHEL BHUYAN

    A.S.M SOHEL BHUYAN

    • 3 months ago

    পূর্ণিমা
    এ.এস.এম সোহেল ভূঁইয়া

    উঠেছে আজ পূর্নিমা চাঁদ
    আকাশ জুড়ে আলো,
    জোছনা তার নীরব ভাষায়
    বলছে কত ভালো।

    শিউলি-গন্ধ ভেসে বেড়ায়
    নিশীথ রাতের বুকে,
    ঘুমের দেশে ডুবে আছে
    নগর আপন সুখে।

    নদীর জলে রুপোর নূপুর,
    বাতাসী গায় গান,
    চাঁদের নিচে পৃথিবী যেনো
    নীল স্বপ্নের প্রাণ।

    তবু কেন বুকের মাঝে
    বাজে শূন্য বাঁশি?
    আলো পেয়ে মনে আমার
    আসে না কেন হাসি?

    চাঁদ তো আজ পূর্ণ হয়েছে,
    পূর্ণ নীল আকাশ,
    আমার ঘরে পূর্ণিমা নেই-
    নেই তো মনের বাতাস।

    কত যে কথা জমে আছে
    নিঃশব্দেরই তলে,
    কত স্মৃতি জোছনা হয়ে
    চোখের কোণে জ্বলে।

    যে মানুষটি ছিল একদিন
    হৃদয়জুড়ে কাছে,
    আজ সে শুধু স্মৃতির মতো
    নীরব হয়ে আছে।

    হাজার চাঁদ উঠুক তবু
    শূন্যতা কি ভরে?
    হারিয়ে যাওয়া আপন মানুষ
    ফিরবে কি আর ঘরে?

    পূর্ণিমা তাই শেখায় আমায়
    আলোতেই সুখ নয়,
    সবচেয়ে গভীর অন্ধকারে
    সুখের আবাস হয়।

    কিছু ব্যথা চাঁদের আলোয়
    আরও স্পষ্ট হয়,
    কিছু শূন্যতা পূর্ণিমাতেও
    কখনো পূর্ণ নয়।

    তবু আমি চাঁদের পানে
    চেয়ে থাকি চুপে,
    হয়তো কোনো হারানো ভোর
    আসবে আলো রূপে।

    হয়তো কোনো জোছনা রাতে
    মুছে যাবে ক্ষত,
    অপূর্ণতার বুকের মাঝে
    করছি তোমার ব্রত।

    চাঁদ থাকবে আকাশজুড়ে,
    জোছনা নামবে ধীরে
    আমি শুধু খুঁজব আমায়
    আমারই অন্তরে।

    কারণ মানুষ পূর্ণ হয় না
    চাঁদের আলো পেলে,
    পূর্ণতারই অর্থ খুঁজে
    অপূর্ণতায় মেলে।

    4
    5 Comments
    • দারুণ

    • কথাটি খুব ভাল লাগলো পূর্নতায় অর্থ খুঁজে অপূর্ণতায় মেলে ।

    • A.S.M SOHEL BHUYAN, ‘কিছু ব্যথা চাঁদের আলোয় আরও স্পষ্ট হয়’—এই অসাধারণ পঙক্তিটি আমাদের হৃদয়ের গভীর ক্ষত ও অনুভূতির এক দারুণ প্রতিফলন। আপনার এই লেখাটি পাঠকের মনে প্রশান্তির ছোঁয়া রেখে যায়, তাই নিয়মিত এমন সুন্দর সব শব্দ দিয়ে মনের কথা ফুটিয়ে তোলার জন্য আপনাদের উৎসাহিত করছি।

    • “কিছু ব্যথা চাঁদের আলোয়
      আরও স্পষ্ট হয়,
      কিছু শূন্যতা পূর্ণিমাতেও
      কখনো পূর্ণ নয়।” কষ্টগুলো চাঁদের আলোয় আরো স্পষ্ট হয়ে উঠছে এই চিত্রকল্পটা বেশ ভালো লাগলো মঞ্চবন্ধু!

    • আপনার লেখা পূর্ণিমার কবিতাটা পড়ে ভীষণ ভালো লাগল, বিশেষ করে অপূর্ণতার মাঝে পূর্ণতা খোঁজার ভাবনাটা খুব সুন্দর। এতো সুন্দর অনুভূতির কথা আপনার মাথায় কীভাবে এল? আপনিও কিন্তু অন্য সবার লেখায় ঘুরে এসে লাইক-কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Friends

Profile Photo
Kamruzzaman Babu
@kamruzzamanbabu
Profile Photo
Firoz Shahin
@firozshahin
Profile Photo
Ambition School
@ambitionschool
Profile Photo
AMINUL ISLAM HAMIDI
@aminulislamhamidi
Profile Photo
Shamim Khan
@shamimkhan
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar