তুলট | পিপীলিকা | Activity
#একটি বৈজ্ঞানিক(!) কল্পকাহিনী লেখার ক্ষুদ্র প্রয়াস
অনুভূতি
এখন মানুষ শারীরিক ও মানষিক বিবর্তন ঘটিয়ে নিজেদের অনেক উন্নত করে তুলেছে। সফলভাবে আবেগ নিয়ন্ত্রন করা শিখে গেছে।
অনিয়ন্ত্রিত আবেগ এবং এর প্রকাশের জন্য ১০০০ বছর আগের পৃথিবীতে যেসকল সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হত এখন আর তেমনটা হয় না।
এখন মানুষ পরিমিত পরিমানে ও সুনিয়ন্ত্রিতভাবে আবেগ প্রকাশের জন্য বাধ্যতামূলকভাবে ECM ব্যবহার করে। এটি একটি ছোট্ট মডিউল যার পুরো নাম Emotion Control Module. নিউরাল ডিজাইনিং এর সময়ই পাকাপাকি ভাবে এটি মস্তিষ্কে বসিয়ে দেয়া হয় যা নগরকেন্দ্র কেন্দ্রীয় কম্পিউটার থেকে নিয়ন্ত্রন করা হয়। কিন্তু একটি নির্দিষ্ট উচ্চমাত্রায় আবেগ অনুভব করার জন্য সবাইকে একটা মিনি কন্ট্রোলার ইন্টারফেস দেয়া হয়।
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ক্রোমিয়াম অ্যালয়ে তৈরী চকচকে আরামদায়ক ডিভানে আধশোয়া হয়ে একটি বই পড়ার চেষ্টা করছিল ইরিত্রা।
প্রাগৈতিহাসিক তথ্য সংরক্ষন করার ইউনিটটি হাতে দেখে মেটাফর জানতে চাইল," এটা কোথায় পেলে?"
-"গতমাসে নগরকেন্দ্র অডিটরিয়ামে 'বিবর্তনের ইতিহাস প্রদর্শনী' মেলায় পি২ রোবটদের 'ধাঁধাঁ' স্টলে জিতেছিলাম।"
-" এই ইউনিট গুলি এখন শুধুমাত্র 'সিসিলি' নগরকেন্দ্র কেন্দ্রীয় জাদুঘরে দেখতে পাওয়া যায়। কিছুদিন আগে ড. নীল ক্লাসে একটা নিয়ে এসেছিলেন।"
-"হ্যাঁ, প্রাগৈতিহাসিক মানুষ এগুলিকে বই বলতো। আই কিউ টেস্টে পুরষ্কার হিসেবে বইটার সাথে এটা কিভাবে পড়তে হয় তার উপর একটা ক্রিস্টাল-ও দিয়েছিলো।"
মেটাফর নিজের ভাবলেশহীন কন্ঠে বললো," অভিনন্দন ইরিত্রা।"
-" এখন আমি কিছু কিছু পড়তেও পারি কিন্তু তেমন কিছুই বুঝতে পারি না। তুমি কি একটু শুনবে?"
-" হ্যাঁ ইরিত্রা, অবশ্যই।"
-" এখানে ৩ জন মানুেষর কথা লেখা আছে। তারা অন্ধকার আকাশের নিচে সবুজের মাঝখান দিয়ে ঘরে ফিরছে।
__কি বলেন বিড়বিড় করে? জোরে বলেন আমরাও শুনি!
অস্পষ্ট কন্ঠস্বর -
"কিছুটাতো চাই- হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন- চন্দ্রে না পাক, জোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।"
কারো কিছুটা কারো কতকিছু!
অবচেতন মনে মানুষ কত আগেই না কতকিছু জেনে ফেলে!!"
-" এই কথাগুলোর অর্থ কি মেটাফর বলতে পারো?"
-" মনোবিজ্ঞানের ইতিহাস ক্লাসে ড. নীল সেদিন আমাদের বলছিলেন আমরা আধুনিক মানুষেরা নিজেদের অনুভূতি যেমন সফলভাবে নিয়ন্ত্রন করা শিখেছি প্রাগৈতিহাসিক যুগে ব্যাপারটা এমন ছিল না। তখন মানুষের অনুভূতির প্রকাশ ছিল অসামঞ্জস্যপূর্ণ এবং কোটিকোটি নিউরনের দ্বন্দ সংঘাত এর তাৎক্ষণিক উপস্থাপন। একে তারা স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রকাশ বলে জানতো।
এখন আমরা যেমন অবাক হওয়ার অনুভূতি প্রকাশের জন্য ECM এর মেরুন রঙের সুইচটা অন করে দেই, ভালোবাসার অনুভূতির জন্য নীল সুইচ তখন ব্যাপারটা এত সহজ ছিল না।
তখন মানুষ ভালোবাসা প্রকাশের জন্য অদ্ভুৎ কিছু কাজ করতো, অর্থহীন কিছু কথাবার্তা বলতো। এই কথাগুলোকে আমার সেকরমই মনে হচ্ছে।
ইরিত্রা তার অনুভূতি নিয়ন্ত্রক যন্ত্রের মেরুন সুইচটি অন করে যতটুক সম্ভব বাড়িয়ে দিয়ে বললো," কিন্তু কথাগুলো কী সুন্দর দেখেছো!"
মেটাফর তার সেই একঘেঁয়ে কন্ঠে বলে গেলো," অর্থহীন কথাবার্তায় আমি কোন সৌন্দর্য খুঁজে পাই না ইরিত্রা আর আমাদের কখনোই ECM এর সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা উচিৎ না।"
**কবিতার লাইন ৪ টা আমার খুবই পছন্দের কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ'র কবিতা থেকে ধার করা।
 #একটি বৈজ্ঞানিক(!) কল্পকাহিনী লেখার ক্ষুদ্র প্রয়াস
অনুভূতি
এখন মানুষ পরিমিত পরিমানে ও সুনিয়ন্ত্রিতভা…Read More
হিম-অচল
--পিপীলিকা
আমাদের দেখা হয়ে যায় 'ডিসেম্বরের শহরে'
শুকনো এক বিকেলে,
ঠান্ডা সেই শহরে 'ভালবাসা যেন পোর্সেলিন'।
হিমের ছাপ তোমার মুখে ও অধরে
মনের বলিরেখা গাড় হয়ে কপোলে
রুক্ষতা যেন নিয়ন আলোয় স্পষ্ট বিষ-নীলিম।
হিম-অচল
–পিপীলিকা
আমাদের দেখা হয়ে যায় ‘ডিসেম্বরের শহরে’
শুকনো এক বিকেলে,
ঠান্ডা সেই শহরে ‘ভালবাসা যেন পোর্সেলিন’।
হিমের ছাপ তোমার মুখে ও অধরে
মনের বলিরেখা গাড় হয়ে কপোলে
রুক্ষতা যেন নিয়ন আলোয় স্পষ্ট বিষ-নীলিম।
আমার ভালোবাসা
--পিপীলিকা
ভালোবাসা মানে-
                কাজল পরা তোমার চোখে
                চোর  চাহনিতে একপলক,
চলতি পথে অবাক হওয়া তোমার মুখের এক ঝলক।
ভালোবাসা মানে- মায়া
                রোদ আকাশে তোমার মাথায়
                আমার হাতের কপট ছায়া।
ভালোবাসা মানে-
                অলস হাতে রেশমী চুলের খেলা,
                কুড়িয়ে আনা তোমার যত বকুল ফুলের মালা।
ভালোবাসা মানে-
                 বৃষ্টি দিনে হাতে হাত রেখে
                  আকাশের দুঃখ গায়ে মাখা,
তোমার চোখে অপলকে ভালোবাসার ছবি আঁকা।
ভালোবাসা মানে-
                 স্নিগ্ধ হাঁসির ছবিতা,
                 তোমায় নিয়ে ভালোবাসার দীর্ঘতম কবিতা।
ভালোবাসা মানে- বিশ্বাস
                নিতে নিতে প্রতি নিঃশ্বাস,
                স্মৃতি বাক্সে জমিয়ে রাখা ভালোবাসার আশ্বাস।
আমার ভালোবাসা
–পিপীলিকা
ভালোবাসা মানে-
                কাজল পরা তোমার চোখে
                চোর  চাহনিতে একপলক,
চলতি পথে অবাক হওয়া তোমার মুখের এক ঝলক।
ভালোবাসা মানে- মায়া
                রোদ আকাশে তোমার মাথায়
                আমার হাতের কপট ছায়া।
ভালোবাসা মানে-
                অলস হাতে রেশমী চুলের খেলা,…Read More