Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 3 months ago

    মিথ্যে ভালোবাসা
    —আবুল হাসান তুহিন

    মিথ্যে এই শহরে যেন
    মিথ্যে ভালোবাসা,
    মিথ্যে আশা মনের মাঝে
    বাঁধে তবু বাসা।।

    তোমাকে ভুল করে কেন
    বেসেছিলাম ভালো,
    ভুলের মাসুল দিতে গিয়ে
    আমি নিভু আলো।
    তাই আঘাতে অপমানে
    পথে হল ভাসা,
    মিথ্যে আশা মনের মাঝে
    বাঁধে তবু বাসা।।

    তোমাকে ভুল করে কেন
    আপন ভেবেছিলাম,
    সেই না ভুলের অপরাধে
    দুঃখ বুকে নিলাম,
    বেঁচে থাকা হলো আমার
    এখন যে দুরাশা,
    মিথ্যে আশা মনের মাঝে
    বাঁধে তবু বাসা।।

    ২৮/০৫/২০২৫
    বুধবার

    2
    1 Comment
    • ভালোবাসা ভুল বা মিথ্যে হয় না। যে এর যোগ্য না, সে তার মূল্যও বুঝে না।

Skip to toolbar